1. admin@dailyprothomsylhet.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৮:২৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
শান্তিগঞ্জে পিকআপের ধাক্কায় মানসিক ভারসাম্যহীন ব্যক্তি গুরুতর আহত কুরিয়ারে পাঠানোর আগেই ধরা পড়ল ১ লাখ শলাকা অবৈধ সিগারেট শান্তিগঞ্জে মহাসড়কে দু’পক্ষের সংঘর্ষ, আহত ৯ শ্রীমঙ্গলের ভুনবীরে শতবর্ষী রাস্তা বন্ধের অভিযোগ, ক্ষুব্ধ এলাকাবাসী শ্রীমঙ্গলে বাড়ির আঙিনায় ১২ ফুটের অজগর, দেখতে ভিড় মেধাবী শিক্ষার্থীর পাশে তাহিরপুর উপজেলার ইউএনও মেহেদী হাসান মানিক লাখাইয়ে নির্মাণাধীন মসজিদে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু শান্তিগঞ্জে ঐতিহাসিক নৌকাবাইচ অনুষ্ঠিত শান্তিগঞ্জে তবলীগ জামাতের মুসল্লীদের নগদ অর্থ ও মোবাইল চুরি-থানায় অভিযোগ দায়ের শ্রীমঙ্গল নতুন বাজারে সাপ দেখে আতঙ্ক, পরে উদ্ধার

পাকিস্তানে বন্দুকধারীদের হামলায় নিহত ৭

আন্তর্জাতিক ডেস্ক:
  • প্রকাশের সময় : বুধবার, ১৯ ফেব্রুয়ারি, ২০২৫
  • ৮৮ বার পঠিত

পাকিস্তানে বন্দুকধারীদের হামলায় একটি বাসের সাত যাত্রী নিহত হয়েছে। দেশটির দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় বেলুচিস্তান প্রদেশের বারখান জেলায় স্থানীয় সময় মঙ্গলবার রাতে লাহোরগামী একটি বাসের যাত্রীদের ওপর ওই হামলার ঘটনা ঘটেছে বলে স্থানীয় কর্মকর্তারা নিশ্চিত করেছেন।

আফগানিস্তান এবং ইরানের সীমান্তবর্তী প্রদেশটি বিচ্ছিন্নতাবাদী বিদ্রোহীদের বিরুদ্ধে কয়েক দশক ধরে চলা লড়াইয়ের একটি প্রধান যুদ্ধক্ষেত্রে পরিণত হয়েছে। এই বিদ্রোহীরা স্বায়ত্তশাসন এবং এই অঞ্চলের প্রাকৃতিক সম্পদের একটি অংশ দাবি করে আসছে।

প্রায় ৪০ জন সশস্ত্র বন্দুকধারীদের একটি দল একাধিক বাস ও যানবাহন থামিয়ে সাত যাত্রীকে বাস থেকে জোরপূর্বক নামিয়ে গুলি ক। তারা প্রত্যেকের জাতীয় পরিচয়পত্র পরীক্ষা করে দেখেছে। জেলা প্রশাসক ওয়াকার খুরশিদ আলম রয়টার্সকে এ তথ্য জানিয়েছেন।

জেলা প্রশাসক জানিয়েছেন, নিহতদের মধ্যে সাতজনই পাঞ্জাব প্রদেশের বাসিন্দা। এখনও পর্যন্ত কোনো গোষ্ঠী ওই হামলার দায় স্বীকার করেনি। কী কারণে ওই হামলার ঘটনা ঘটেছে সে বিষয়টি এখনও পরিষ্কার নয়।

এর আগে দেশটির পেশোয়ারে বন্দুকধারীর গুলিতে পাঁচজন নিহত হয়। স্থানীয় সময় রোববার (১৬ ফেব্রুয়ারি) ভোরে শহরের বাদাবর এলাকায় এই ঘটনা ঘটে। ব্যক্তিগত শত্রুতার জেরে এই হত্যাকাণ্ড ঘটেছে বলে জানায় পুলিশ।

গত মাসেও পেশোয়ারসহ বিভিন্ন এলাকায় ব্যক্তিগত বিরোধের জেরে বেশ কয়েকটি প্রাণঘাতী হামলার ঘটনা ঘটেছিল। সেসময় তেহকাল এলাকায় দুই পক্ষের গোলাগুলিতে পাঁচজন নিহত ও ছয়জন আহত হন। পুলিশের দাবি, এই সংঘর্ষও ব্যক্তিগত শত্রুতার ফল।

এছাড়া গত আগস্টে বিচ্ছিন্নতাবাদীরা পাকিস্তানের বিভিন্ন স্থানে হামলা চালালে বহু মানুষ প্রাণ হারায়। বিভিন্ন পুলিশ স্টেশন, অবকাঠামো এবং বেসামরিক নাগরিকদের লক্ষ্য করে এসব হামলা চালানো হয়। এছাড়া রাস্তার ধারে একটি হামলার ঘটনায় কমপক্ষে ২৩ জনের নিহত হওয়ার খবর পাওয়া গেছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর