1. admin@dailyprothomsylhet.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
শান্তিগঞ্জে পিকআপের ধাক্কায় মানসিক ভারসাম্যহীন ব্যক্তি গুরুতর আহত কুরিয়ারে পাঠানোর আগেই ধরা পড়ল ১ লাখ শলাকা অবৈধ সিগারেট শান্তিগঞ্জে মহাসড়কে দু’পক্ষের সংঘর্ষ, আহত ৯ শ্রীমঙ্গলের ভুনবীরে শতবর্ষী রাস্তা বন্ধের অভিযোগ, ক্ষুব্ধ এলাকাবাসী শ্রীমঙ্গলে বাড়ির আঙিনায় ১২ ফুটের অজগর, দেখতে ভিড় মেধাবী শিক্ষার্থীর পাশে তাহিরপুর উপজেলার ইউএনও মেহেদী হাসান মানিক লাখাইয়ে নির্মাণাধীন মসজিদে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু শান্তিগঞ্জে ঐতিহাসিক নৌকাবাইচ অনুষ্ঠিত শান্তিগঞ্জে তবলীগ জামাতের মুসল্লীদের নগদ অর্থ ও মোবাইল চুরি-থানায় অভিযোগ দায়ের শ্রীমঙ্গল নতুন বাজারে সাপ দেখে আতঙ্ক, পরে উদ্ধার

অপারেশন ডেভিল হান্টে ৫৩২ জন গ্রেফতার

প্রথম সিলেট ডেস্ক :
  • প্রকাশের সময় : বুধবার, ১৯ ফেব্রুয়ারি, ২০২৫
  • ৯৫ বার পঠিত

যৌথবাহিনী পরিচালিত অপারেশন ডেভিল হান্টে একদিনে আরও ৫৩২ জনকে গ্রেফতার করা হয়েছে। বুধবার (১৯ ফেব্রুয়ারি) বিকেলে পুলিশ সদরদফতর থেকে পাঠানো এক বার্তায় এ তথ্য জানানো হয়।

এতে জানানো হয়, ‘অপারেশন ডেভিল হান্ট’ ও অন্যান্য অপরাধে মঙ্গলবার রাত থেকে বুধবার পর্যন্ত ১ হাজার ৫৮৩ জনকে গ্রেফতার করা হয়েছে। এর মধ্যে অপারেশন ডেভিল হান্টে ৫৩২ জন এবং অন্যান্য মামলা ও ওয়ারেন্টমূলে ১ হাজার ৫১ জনকে গ্রেফতার করা হয়েছে।

২৪ ঘণ্টায় অপারেশন ডেভিল হান্টে বিদেশি ‍পিস্তল, ম্যাগজিন, স্টিলের চাপাতি, স্টিলের জং ধরা ছুরি ও স্টিলের কিরিচ একটি করে এবং দুটি বার্মিজ চাকু উদ্ধার করা হয়।

গত ৭ ফেব্রুয়ারি রাতে গাজীপুরে ছাত্র-জনতার ওপর হামলা চালায় আওয়ামী সন্ত্রাসীরা। পরে ৮ ফেব্রুয়ারি থেকে সারা দেশে একযোগে অপারেশন ডেভিল হান্ট শুরু হয়েছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর