জৈন্তাপুর প্রতিনিধিঃ- সিলেটের জৈন্তাপুরে রোববার (৩ অক্টোবর) সন্ধ্যা ৭ টার দিকে উপজেলার ৫নং ফতেহপুর ইউনিয়নের সিলেট গ্যাস ফিল্ড লিমিটেড'র আওতাধীন ৭নং গ্যাসকূপ এলাকায় আসেন সাবেক মেয়র আরিফুল হক চৌধুরী। স্থানীয় নেতাকর্মীদের অভিযোগ,আওয়ামী সরকারের সুবিধাভোগীদের নিয়ে শ্রমিক দলের নতুন কমিটি গঠনের গুঞ্জণ চলছিল। বিএনপি নেতা আরিফুল হক চৌধুরী রোববার সন্ধ্যায় হরিপুর সিলেট গ্যাস ফিল্ড কার্যালয়ে যান।সেখানে ব্যবস্থাপনা পরিচালক মিজানুর রহমানের সঙ্গে বৈঠক করেন। বৈঠক শেষে এলাকায় চিহ্নিত আওয়ামী সরকারের সুবিধাভোগী শ্রমিক নেতাদের সঙ্গে নিয়ে ৭ নং গ্যাসকূপ পরিদর্শনে গেলে খবর পান দলের স্থানীয় নেতাকর্মীরা। এ সময় রাস্তা অবরোধ করে আরিফুল হক চৌধুরীকে ডেকে এনে কৈফিয়ত চান। কিন্তু তার কাছ থেকে সন্তোষজনক...
জৈন্তাপুর প্রতিনিধিঃ- সিলেটের জৈন্তাপুরে রোববার (৩ অক্টোবর) সন্ধ্যা ৭ টার দিকে উপজেলার ৫নং ফতেহপুর ইউনিয়নের সিলেট গ্যাস ফিল্ড লিমিটেড’র আওতাধীন ৭নং গ্যাসকূপ এলাকায় আসেন সাবেক মেয়র আরিফুল হক চৌধুরী।
স্থানীয় নেতাকর্মীদের অভিযোগ,আওয়ামী সরকারের সুবিধাভোগীদের নিয়ে শ্রমিক দলের নতুন কমিটি গঠনের গুঞ্জণ চলছিল। বিএনপি নেতা আরিফুল হক চৌধুরী রোববার সন্ধ্যায় হরিপুর সিলেট গ্যাস ফিল্ড কার্যালয়ে যান।সেখানে ব্যবস্থাপনা পরিচালক মিজানুর রহমানের সঙ্গে বৈঠক করেন।
বৈঠক শেষে এলাকায় চিহ্নিত আওয়ামী সরকারের সুবিধাভোগী শ্রমিক নেতাদের সঙ্গে নিয়ে ৭ নং গ্যাসকূপ পরিদর্শনে গেলে খবর পান দলের স্থানীয় নেতাকর্মীরা। এ সময় রাস্তা অবরোধ করে আরিফুল হক চৌধুরীকে ডেকে এনে কৈফিয়ত চান। কিন্তু তার কাছ থেকে সন্তোষজনক জবাব না পেয়ে তারা আরও ক্ষুব্ধ হয়ে এলোপাতাড়ি আলোচনায় জড়িয়ে পড়েন। উত্তেজিত নেতাকর্মীদের কাছে নাজেহাল হন আরিফুল হক।
এ ব্যাপারে উপজেলা বিএনপির সভাপতি ও ৫নং ফতেহপুর ইউপির সাবেক চেয়ারম্যান আবদুর রশিদ বলেন, শুনেছি বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা ও সিলেট সিটি করপোরেশনের সাবেক মেয়র আরিফুল হক চৌধুরী সিলেট গ্যাস ফিল্ড ও ৭ নং কূপ এলাকা পরিদর্শন করেছেন।
এ নিয়ে এলাকায় কী সমস্যা হয়েছে তা জানি না।তাঁর জৈন্তাপুর আগমনের বিষয়টিও আমাদেরকে জানানো হয়নি।
এ বিষয়ে সিলেট গ্যাস ফিল্ডের ব্যবস্থাপনা পরিচালক মিজানুর রহমান জানান, সাবেক মেয়র আরিফুল হক চৌধুরী গ্যাস ফিল্ডের ৭নং কূপ পরিদর্শনে আসছিলেন। তাঁর সঙ্গে আরো দু’জন লোক ছিলেন। তবে শ্রমিক দলের কমিটি গঠন বিষয়ে কোনো কথাবার্তা হয়নি। শুনেছি তিনি যাওয়ার পথে ঝামেলা হয়েছে।
এ ব্যাপারে বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা ও সিলেট সিটি করপোরেশনের সাবেক মেয়র আরিফুল হক চৌধুরী বলেন, হরিপুরে দলের দুইটি গ্রুপ রয়েছে এটা জানতাম না। জানার পর বিষয়টি সমাধান করা হয়েছে।