1. admin@dailyprothomsylhet.com : admin :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৫:৪১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
বিএনপি নেতা সাজলের আকস্মিক মৃত্যুতে এমপি কয়ছর আহমদ সহ বিভিন্ন মহলের শোক শ্রীমঙ্গলে দস্যুতার মামলায় আরও এক আসামি গ্রেপ্তার, উদ্ধার স্বর্ণের চেইন ও মোবাইল হবিগঞ্জের লাখাইয়ে পৃথক সড়ক দুর্ঘটনায় আহত ৫, মিশুক ও পিকআপ খাদে শান্তিগঞ্জে নতুন কুঁড়ি স্পোর্টসের উদ্বোধন উপলক্ষে প্রস্তুতি সভা শান্তিগঞ্জে পল্লী সঞ্চয় ব্যাংকের বৃক্ষরোপণ কর্মসূচি বানিয়াচংয়ে শাহ আলমের রুহের মাগফিরাত কামনায় এসএসসি-২০১১ ব্যাচের উদ্যোগে কুরআন খতম ও দোয়া মাহফিল সিলেট সীমান্তে ভারতীয় এয়ারগান ও ওয়াকিটকি উদ্ধার, ২১ লাখ টাকার পণ্য জব্দ যুব দিবস উপলক্ষে শান্তিগঞ্জে বৃক্ষরোপণ কর্মসূচি চেয়ারম্যান আজাদের পক্ষে ঐক্যবদ্ধ ইউনিয়নবাসী, অপপ্রচার বন্ধে আলটিমেটাম জৈন্তাপুরের নতুন ইউএনও আবুল হাসনাত খাঁনের যোগদান

বড়লেখার বিনামূল্যে চিকিৎসাসেবা পেলেন ২ হাজার মানুষ

রেদওয়ান আহমদ, বড়লেখা প্রতিনিধি:
  • প্রকাশের সময় : রবিবার, ২৩ ফেব্রুয়ারি, ২০২৫
  • ১১১ বার পঠিত

মৌলভীবাজারের বড়লেখা উপজেলার সীমান্তবর্তী উত্তর শাহবাজপুর ইউনিয়নের প্রায় ২ হাজার মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা ও প্রায় ২ লাখ টাকার ওষুধ দেওয়া হয়েছে।

শনিবার (২২ ফেব্রুয়ারি) স্থানীয় শাহবাজপুর হাইস্কুল অ্যান্ড কলেজে দিনব্যাপী এই মেডিকেল ক্যাম্পের আয়োজন করে শাহবাজপুর সমাজকল্যাণ পরিষদ।

বিনামূল্যের এই মেডিকেল ক্যাম্পে ডা. মো. ফয়জুল আজিজ, ডা. এম আব্দুল বাছিত রাজু, ডা. আনিকা ইসলাম, ডা. ফাহাদ হাসান, ডা. ইলহামুর রেজা চৌধুরী, ডা. হাবিবা সুলতানা, ডা. গোলাম কিবরিয়া চৌধুরী, ডা. জামাল উদ্দিনসহ স্থানীয় চিকিৎসকরাও চিকিৎসাসেবা প্রদান করেন।

সকালে মেডিকেল ক্যাম্পের উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শাহবাজপুর সমাজকল্যাণ পরিষদের সভাপতি কাজী হুমায়ুন রশিদ চৌধুরী। অনুষ্ঠানে শাহবাজপুর সমাজকল্যাণ পরিষদের সহ-সাধারণ সম্পাদক আহমদ হোসাইন মোল্লার সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত মৌলভীবাজার-১ (বড়লেখা-জুড়ী) আসনের সংসদ সদস্য পদপ্রার্থী মাওলানা আমিনুল ইসলাম।

বিশেষ অতিথি ছিলেন বড়লেখা উপজেলা জামায়াতের আমীর ও সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান এমাদুল ইসলাম, অধ্যাপক এমএ মোহাইমিন, বড়লেখা উপজেলা জামায়াতের নায়েবে আমীর আব্দুল্লাহ আল মাহফুজ সুমন, শাহবাজপুর সমাজকল্যাণ পরিষদের উপদেষ্টা ও সাবেক ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আকবর আলী, শাহবাজপুর সমাজকল্যাণ পরিষদের উপদেষ্টা মাওলানা বদরুল ইসলাম, শাহবাজপুর সমাজকল্যাণ পরিষদের সহ-সভাপতি আব্দুল মালিক ও সাইফুল ইসলাম মাস্টার, শাহবাজপুর সমাজকল্যাণ পরিষদের সেক্রেটারি আনোয়ার হোসেন প্রমুখ৷

এসময় অন্যদের মাঝে শাহবাজপুর সমাজকল্যাণ পরিষদের সহ-সাধারণ সম্পাদক ইমদাদুর রহমান, সাংগঠনিক সম্পাদক গোলাম কিবরিয়া, অর্থ সম্পাদক রাসেল আহমেদ, প্রচার সম্পাদক সায়দুল মাহবুব, কার্যকরী সদস্য হায়াত মাহমুদ ফয়ছল, সৈয়দ সারওয়ার আলম ও ফয়ছল আহমদ, অফিস সম্পাদক নাজমুল ইসলাম প্রমুখ।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর