1. admin@dailyprothomsylhet.com : admin :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৫:৪১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
বিএনপি নেতা সাজলের আকস্মিক মৃত্যুতে এমপি কয়ছর আহমদ সহ বিভিন্ন মহলের শোক শ্রীমঙ্গলে দস্যুতার মামলায় আরও এক আসামি গ্রেপ্তার, উদ্ধার স্বর্ণের চেইন ও মোবাইল হবিগঞ্জের লাখাইয়ে পৃথক সড়ক দুর্ঘটনায় আহত ৫, মিশুক ও পিকআপ খাদে শান্তিগঞ্জে নতুন কুঁড়ি স্পোর্টসের উদ্বোধন উপলক্ষে প্রস্তুতি সভা শান্তিগঞ্জে পল্লী সঞ্চয় ব্যাংকের বৃক্ষরোপণ কর্মসূচি বানিয়াচংয়ে শাহ আলমের রুহের মাগফিরাত কামনায় এসএসসি-২০১১ ব্যাচের উদ্যোগে কুরআন খতম ও দোয়া মাহফিল সিলেট সীমান্তে ভারতীয় এয়ারগান ও ওয়াকিটকি উদ্ধার, ২১ লাখ টাকার পণ্য জব্দ যুব দিবস উপলক্ষে শান্তিগঞ্জে বৃক্ষরোপণ কর্মসূচি চেয়ারম্যান আজাদের পক্ষে ঐক্যবদ্ধ ইউনিয়নবাসী, অপপ্রচার বন্ধে আলটিমেটাম জৈন্তাপুরের নতুন ইউএনও আবুল হাসনাত খাঁনের যোগদান

শান্তিগঞ্জে বিএনপির কমিটি প্রত্যাখান করে বিক্ষোভ ও সংবাদ সম্মেলন

শান্তিগঞ্জ প্রতিনিধি
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৭ ফেব্রুয়ারি, ২০২৫
  • ১০৫ বার পঠিত

নবগঠিত শান্তিগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটি প্রত্যাখান করে বাতিলের দাবিতে বিক্ষোভ মিছিল ও সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারী) সকাল ১১টায় শান্তিগঞ্জ বাজার চত্বরে বিএনপির পদবঞ্চিত নেতাকর্মীরা এ বিক্ষোভ মিছিল করেন। এর আগে সংবাদ সম্মেলন করে নবগঠিত কমিটিতে আওয়ামী দোসরদের অন্তর্ভুক্তির অভিযোগ তুলে কমিটি প্রত্যাখান করা হয়।

সংবাদ সম্মেলন বক্তারা বলেন, আওয়ামীলীগের সুবিধাভোগী ও পৃষ্ঠপোষকরা শান্তিগঞ্জ উপজেলা বিএনপির কমিটিতে পুরষ্কৃত হয়েছে। আওয়ামী দোসরদের অন্তর্ভুক্ত করা হয়েছে। ব্যক্তিগত স্বার্থ হাসিলের জন্য কমিটি করা হয়েছে। ত্যাগীদের বাদ এই কমিটি করায় তৃণমূলের নেতা-কর্মীরা নবগঠিত কমিটি প্রত্যাখান করছেন। বিগত সময়ে যারা দলের জন্য আন্দোলন সংগ্রাম করেছে তাদের মূল্যায়ন করা হয় নাই। আওয়ামী দোসরদের বাদ দিয়ে নতুন কমিটি ঘোষণার দাবি জানান তারা৷

সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন, শান্তিগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সহ সভাপতি ছলিব নূর বাচ্চু, সহ সভাপতি ইসমত পাশা, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি ফরিদুর রহমান, বিএনপি নেতা সেলিম আহমেদ, আব্দুল লতিফ, শান্তিগঞ্জ উপজেলা জাসাসের আহবায়ক নাজমুল হোসেন, জেলা জাসাসের সদস্য এসএম রাবেদ, বিএনপি নেতা শের আলম শিশু, আব্দুস শাহিদ, জমির মিয়া, ওয়াকিব মিয়া, যুবদল নেতা আব্দুল কাইয়ুম, মোফাসসির আহমদ, মোরশেদ আহমদ, ছাত্রদল নেতা রেজওয়ান, শিপন ও ইমনসহ আরো অনেকে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর