1. admin@dailyprothomsylhet.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৭:২৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
শান্তিগঞ্জে পিকআপের ধাক্কায় মানসিক ভারসাম্যহীন ব্যক্তি গুরুতর আহত কুরিয়ারে পাঠানোর আগেই ধরা পড়ল ১ লাখ শলাকা অবৈধ সিগারেট শান্তিগঞ্জে মহাসড়কে দু’পক্ষের সংঘর্ষ, আহত ৯ শ্রীমঙ্গলের ভুনবীরে শতবর্ষী রাস্তা বন্ধের অভিযোগ, ক্ষুব্ধ এলাকাবাসী শ্রীমঙ্গলে বাড়ির আঙিনায় ১২ ফুটের অজগর, দেখতে ভিড় মেধাবী শিক্ষার্থীর পাশে তাহিরপুর উপজেলার ইউএনও মেহেদী হাসান মানিক লাখাইয়ে নির্মাণাধীন মসজিদে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু শান্তিগঞ্জে ঐতিহাসিক নৌকাবাইচ অনুষ্ঠিত শান্তিগঞ্জে তবলীগ জামাতের মুসল্লীদের নগদ অর্থ ও মোবাইল চুরি-থানায় অভিযোগ দায়ের শ্রীমঙ্গল নতুন বাজারে সাপ দেখে আতঙ্ক, পরে উদ্ধার

টেকনাফে ১ লাখ ইয়াবাসহ দুই রোহিঙ্গা আটক

প্রথম সিলেট ডেস্ক:
  • প্রকাশের সময় : সোমবার, ৪ নভেম্বর, ২০২৪
  • ৯৯ বার পঠিত
প্রথম সিলেট ডেস্ক:- কক্সবাজারের টেকনাফের নাফ নদী সংলগ্ন সীমান্তে পৃথক অভিযান চালিয়ে এক লাখ ইয়াবাসহ দুই রোহিঙ্গাকে আটক করা হয়েছে।
সোমবার (৪ নভেম্বর) দুপুরে গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন টেকনাফ-২ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. মহিউদ্দীন আহমেদ।
আটকরা হলেন- মিয়ানমারের রাখাইন রাজ্যের মংডু থানার নাগপুরা এলাকার সাব্বির আহমদের ছেলে মো. রফিক মিয়া (৪২) ও আব্দুল হাকিমের ছেলে মো. রুহুল আমিন (২৫)।
মহিউদ্দীন আহমেদ জানান, ভোরে টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়নের শ্মশানঘাট এলাকা দিয়ে মিয়ানমার থেকে মাদকের বড় একটি চালান টেকনাফে ঢুকবে, এমন খবরে বিজিবির একটি দল সেখানে অভিযান চালায়।
এক পর্যায়ে নাফ নদীর শূন্যরেখা অতিক্রম করে একটি ব্যাগসহ দুই ব্যক্তিকে কুলের দিকে আসতে দেখে বিজিবির উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা করে। এ সময় ধাওয়া দিয়ে বিজিবির সদস্যরা দুজনকে আটক করতে সক্ষম হয়।
পরে তাদের সঙ্গে থাকা ব্যাগ তল্লাশি করে ৫০ হাজার ইয়াবা জব্দ করা হয়। এদিকে ভোরে টেকনাফের হোয়াইক্যং ইউনিয়নের নাফ নদীর উনচিপ্রাং পয়েন্ট দিয়ে পাচারকালে পৃথক অভিযান চালিয়ে ৫০ হাজার ইয়াবা জব্দ করা হয়েছে বলে জানিয়েছে বিজিবি।
এ নিয়ে বিজিবির টেকনাফ-২ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. মহিউদ্দীন আহমেদ জানান, ভোরে টেকনাফে নাফ নদীর উনচিপ্রাং পয়েন্ট দিয়ে মিয়ানমারের দিক থেকে সন্দেহজনক দুই ব্যক্তিকে আসতে দেখে বিজিবি সদস্যরা থামার জন্য নির্দেশ দেন। এতে বিজিবির সদস্যদের উপস্থিতি টের পেয়ে লোকগুলো অন্ধকারের ভেতর দিয়ে দৌঁড়ে পালিয়ে যায়। এ সময় ঘটনাস্থলে পাচারকারীদের ফেলে যাওয়া গেঞ্জি মোড়ানো একটি পোটলা পাওয়া যায়। পরে পোটলাটি খুলে পাওয়া যায় ৫০ হাজার পিছ ইয়াবা।
বিজিবির এ কর্মকর্তা জানান, ইয়াবাসহ আটক দুই রোহিঙ্গার বিরুদ্ধে টেকনাফ থানায় সংশ্লিষ্ট আইনে মামলা দায়ের করা হয়েছে। এছাড়া পৃথক অভিযানে পাচারকারীদের ফেলে যাওয়া জব্দকৃত ইয়াবাগুলো বিজিবির ব্যাটালিয়ন দপ্তরে মজুদ রাখা হয়েছে।
Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর