1. admin@dailyprothomsylhet.com : admin :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০১:৩৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
হবিগঞ্জের লাখাইয়ে পৃথক সড়ক দুর্ঘটনায় আহত ৫, মিশুক ও পিকআপ খাদে শান্তিগঞ্জে নতুন কুঁড়ি স্পোর্টসের উদ্বোধন উপলক্ষে প্রস্তুতি সভা শান্তিগঞ্জে পল্লী সঞ্চয় ব্যাংকের বৃক্ষরোপণ কর্মসূচি বানিয়াচংয়ে শাহ আলমের রুহের মাগফিরাত কামনায় এসএসসি-২০১১ ব্যাচের উদ্যোগে কুরআন খতম ও দোয়া মাহফিল সিলেট সীমান্তে ভারতীয় এয়ারগান ও ওয়াকিটকি উদ্ধার, ২১ লাখ টাকার পণ্য জব্দ যুব দিবস উপলক্ষে শান্তিগঞ্জে বৃক্ষরোপণ কর্মসূচি চেয়ারম্যান আজাদের পক্ষে ঐক্যবদ্ধ ইউনিয়নবাসী, অপপ্রচার বন্ধে আলটিমেটাম জৈন্তাপুরের নতুন ইউএনও আবুল হাসনাত খাঁনের যোগদান Md. Motiur Rahman’s travel permit to the United Arab Emirates শান্তিগঞ্জে সবার জন্য প্রত্যাশা সামাজিক সংগঠনের কার্যালয় উদ্বোধন

শ্রীমঙ্গলে সড়ক দূর্ঘটনায় নিহত ২

প্রথম সিলেট ডেস্ক
  • প্রকাশের সময় : সোমবার, ৩ মার্চ, ২০২৫
  • ৯৫ বার পঠিত

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে চা শ্রমিকবাহী পিকআপ নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে ২ জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। সোমবার (৩ মার্চ) দুপুরে সাতগাঁও ইউনিয়নের ঢাকা-সিলেট আঞ্চলিক মহা সড়কের সাতগাঁও চা-বাগান ফেক্টরির পাশে ঢালাই (ভাঙ্গা) নামক এলাকায় এ দুর্ঘটনা ঘটনা ঘটে।

নিহতরা হলেন- আমরাইল চা-বাগানের সাধনের পুত্র বিশাল (১৯) এবং একই বাগানের রাম রবি দাসের পুত্র হৃদয় রবি দাস (৩২)। এই দুর্ঘটনায় আহত হয়েছেন আরও ১৮জন। এদের মধ্যে ৬জনের অবস্থা আশঙ্কাজনক।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সুত্রে জানা যায়, সোমবার সকাল ১০টার দিকে উপজেলার আমরাইল চা-বাগান থেকে শ্রমিক নিয়ে কাজে যাবার পথে ঢাকা-সিলেট আঞ্চলিক মহাসড়কের ভাঙ্গা নামক এলাকায় পিকআপ নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে ২০ জন যাত্রী আহত হন। আহতদের স্থানীয়রা উদ্ধার করে তাৎক্ষনিক শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।

শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তবরত চিকিৎসক মেডিকেল অফিসার ডা. সম্রাট কিশোর পোদ্দার গণমাধ্যমকে জানান, আজ সকাল প্রায় সাড়ে ১০টার দিকে দুর্ঘটনায় আহত ২০ জন চা-শ্রমিককে হাসপাতালে নিয়ে আসা হয়। এর মধ্যে ৮জনের অবস্থা গুরুতর খারাপ হওয়ায় মৌলভীবাজার সদর হাসপাতালে রেফার করা হয়।

মৌলভীবাজার সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার আহমদ ফয়সল জামান গণমাধ্যমকে জানান, শ্রীমঙ্গলে দুর্ঘটনায় আহত ৮জনকে মৌলভীবাজার সদর হাসপাতালে নিয়ে আসা হয়। হাসপাতালে আসার পথে দুইজন মারা যান। বর্তমানে গুরুতর ৬ জন চিকিৎসাধীন রয়েছেন।

সাতগাঁও হাইওয়ে থানার অফিসার ইনচার্জ সাইফুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে গণমাধ্যমকে জানান, এ ঘটনায় গুরুতর আহতদের হাসপাতালে পাঠানো হয়েছে এবং পিকআপ গাড়ি আটক করে হাইওয়ে থানায় নিয়ে আসা হয়েছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর