1. admin@dailyprothomsylhet.com : admin :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০১:০৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
হবিগঞ্জের লাখাইয়ে পৃথক সড়ক দুর্ঘটনায় আহত ৫, মিশুক ও পিকআপ খাদে শান্তিগঞ্জে নতুন কুঁড়ি স্পোর্টসের উদ্বোধন উপলক্ষে প্রস্তুতি সভা শান্তিগঞ্জে পল্লী সঞ্চয় ব্যাংকের বৃক্ষরোপণ কর্মসূচি বানিয়াচংয়ে শাহ আলমের রুহের মাগফিরাত কামনায় এসএসসি-২০১১ ব্যাচের উদ্যোগে কুরআন খতম ও দোয়া মাহফিল সিলেট সীমান্তে ভারতীয় এয়ারগান ও ওয়াকিটকি উদ্ধার, ২১ লাখ টাকার পণ্য জব্দ যুব দিবস উপলক্ষে শান্তিগঞ্জে বৃক্ষরোপণ কর্মসূচি চেয়ারম্যান আজাদের পক্ষে ঐক্যবদ্ধ ইউনিয়নবাসী, অপপ্রচার বন্ধে আলটিমেটাম জৈন্তাপুরের নতুন ইউএনও আবুল হাসনাত খাঁনের যোগদান Md. Motiur Rahman’s travel permit to the United Arab Emirates শান্তিগঞ্জে সবার জন্য প্রত্যাশা সামাজিক সংগঠনের কার্যালয় উদ্বোধন

প্রধান উপদেষ্টা ড. ইউনূসের পরামর্শে বদলে যাচ্ছে বিপিএল

স্পোর্টস ডেস্কঃ
  • প্রকাশের সময় : সোমবার, ৪ নভেম্বর, ২০২৪
  • ১৬৯ বার পঠিত
স্পোর্টস ডেস্ক:- বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) জৌলুশ হারিয়েছে অনেক আগেই। এখন আর বিদেশি বড় তারকাদের পাওয়া যায় না নিয়মিত।
নেই উন্নত প্রযুক্তির ব্যবহার। মাঠের প্রতিদ্বন্দ্বিতাও নেই আগের মতো।
ফলে দর্শক আগ্রহও কমে গেছে।
তবে দেশের একমাত্র ফ্র্যাঞ্চাইজি টি-টোয়েন্টি টুর্নামেন্টটিকে ঘিরে এবার ভিন্ন কিছু করতে চায় বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
অতীতের সব অনিয়ম ও অব্যবস্থাপনা দূর করে নতুন বোর্ড সভাপতি ফারুক আহমেদের নেতৃত্বে বিপিএলকে ঢেলে সাজাতে চায় দেশের ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা।
বিপিএল নিয়ে আগ্রহ প্রকাশ করেছেন খোদ অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।
তিনি এবারের আসরটির পরিকল্পনা ও নকশায় সরাসরি যুক্ত রয়েছেন। তিনি স্বপ্রণোদিত হয়ে বিপিএলকে ঢেলে সাজানোর উদ্যোগ নিয়েছেন। যার অংশ হিসেবে প্রধান উপদেষ্টা নিজে আসরের প্রধান সঙ্গীনের জন্য দুটি লাইনও লিখেছেন বলে জানা গেছে।
এবারের বিপিএল দিয়ে তাক লাগিয়ে দিতে চায় বিসিবি। মাঠের বাইরেও এবারের আসরে বসবে তারকাদের মেলা। যেখানে উপস্থিত থাকার কথা রয়েছে ড. ইউনূসের মতো বিশ্বব্যক্তিত্বের। থাকবে অভিনব সব আয়োজন। প্রচারের অংশ হিসেবে কনসার্টসহ বিভিন্ন অনুষ্ঠান আয়োজন করা হবে।
বিসিবি তাদের অফিসিয়াল ফেসবুক পেইজে জানিয়েছে, বিপিএলের ১১তম আসরকে সুন্দরভাবে আয়োজন করার জন্য বোর্ড কর্মকর্তাদের সঙ্গে গতকাল বিশেষ বৈঠকে বসেছিলেন ফারুক আহমেদ। বিপিএলকে কীভাবে জমজমাট আসরে পরিণত করা যায় সে ব্যাপারে আলোচনা করেছেন তারা।
বিসিবি আরও জানিয়েছে, যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বোর্ডকে বিপিএল নিয়ে বিভিন্ন পরামর্শ দিচ্ছেন। নিয়মিত খোঁজখবর রাখছেন প্রধান উপদেষ্টাও। সবমিলিয়ে সরকারের নয়টি মন্ত্রণালয় এবারের বিপিএলে সরসরি সম্পৃক্ত থাকবে বলে জানা গেছে।
আগামী ৩০ ডিসেম্বর শুরু হবে বিপিএল, ফাইনাল হবে ৭ ফেব্রুয়ারি। এই টুর্নামেন্টে পুরোপুরি ই-টিকিটের ব্যবস্থা করছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড।
Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর