1. admin@dailyprothomsylhet.com : admin :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৩:৪৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
হবিগঞ্জের লাখাইয়ে পৃথক সড়ক দুর্ঘটনায় আহত ৫, মিশুক ও পিকআপ খাদে শান্তিগঞ্জে নতুন কুঁড়ি স্পোর্টসের উদ্বোধন উপলক্ষে প্রস্তুতি সভা শান্তিগঞ্জে পল্লী সঞ্চয় ব্যাংকের বৃক্ষরোপণ কর্মসূচি বানিয়াচংয়ে শাহ আলমের রুহের মাগফিরাত কামনায় এসএসসি-২০১১ ব্যাচের উদ্যোগে কুরআন খতম ও দোয়া মাহফিল সিলেট সীমান্তে ভারতীয় এয়ারগান ও ওয়াকিটকি উদ্ধার, ২১ লাখ টাকার পণ্য জব্দ যুব দিবস উপলক্ষে শান্তিগঞ্জে বৃক্ষরোপণ কর্মসূচি চেয়ারম্যান আজাদের পক্ষে ঐক্যবদ্ধ ইউনিয়নবাসী, অপপ্রচার বন্ধে আলটিমেটাম জৈন্তাপুরের নতুন ইউএনও আবুল হাসনাত খাঁনের যোগদান Md. Motiur Rahman’s travel permit to the United Arab Emirates শান্তিগঞ্জে সবার জন্য প্রত্যাশা সামাজিক সংগঠনের কার্যালয় উদ্বোধন

যুক্তরাষ্ট্রের সঙ্গে ‘সব ধরনের যুদ্ধ’ করতে প্রস্তুত চীন

প্রথম সিলেট ডেস্ক :
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৬ মার্চ, ২০২৫
  • ৯৭ বার পঠিত

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ক্রমবর্ধমান বাণিজ্য শুল্কের বিরুদ্ধে পাল্টা শুল্ক আরোপের পর যুক্তরাষ্ট্রকে কড়া বার্তা দিয়েছে চীন। দেশটি বলেছে, তারা “যেকোনো ধরনের” যুদ্ধে লড়তে প্রস্তুত।

ট্রাম্প সব চীনা পণ্যের ওপর আরও শুল্ক চাপানোর পরে বিশ্বের শীর্ষ দুই অর্থনীতির দেশ বাণিজ্য যুদ্ধের কাছাকাছি পৌঁছেছে। চীন দ্রুত মার্কিন খামার পণ্যের উপর ১০-১৫ শতাংশ শুল্ক আরোপের প্রতিশোধ নিয়েছে।

চীনের দূতাবাস মঙ্গলবার একটি সরকারি বিবৃতি থেকে একটি লাইন এক্সে পোস্ট করে বলেছে, “যদি মার্কিন যুক্তরাষ্ট্র চায়, তা যুদ্ধ কিংবা শুল্ক যুদ্ধ, বাণিজ্য যুদ্ধ বা অন্য কোনো ধরনের যুদ্ধ হোক, আমরা শেষ পর্যন্ত লড়াই করতে প্রস্তুত।”

ট্রাম্প প্রেসিডেন্ট হওয়ার পর থেকে এটিই এখন পর্যন্ত চীনের পক্ষ থেকে সবচেয়ে কড়া বার্তা। এই বক্তব্য এমন এক সময়ে দেয়া হলো যখন ন্যাশনাল পিপলস কংগ্রেসের বার্ষিক অধিবেশনের জন্য বেইজিংয়ে দেশটির নেতারা জড়ো হয়েছেন।

এদিকে বুধবার চীনের প্রধানমন্ত্রী লি কিয়াং ঘোষণা করেছেন, চীন এ বছর প্রতিরক্ষা ব্যয় ৭.২ শতাংশ বাড়িয়ে দেবে। তিনি সতর্ক করে বলেছেন, “এক শতাব্দীতে অদেখা পরিবর্তনগুলো দ্রুত গতিতে বিশ্ব জুড়ে প্রকাশিত হচ্ছে”। চীনা প্রতিরক্ষা ব্যয়ের এই বৃদ্ধি প্রত্যাশিত এবং গত বছরের ঘোষিত পরিসংখ্যানের সাথে মিলে যায়।

বিবিসি বলছে, বেইজিংয়ের নেতারা চীনের জনগণকে একটি বার্তা পাঠানোর চেষ্টা করছেন যে—তারা আত্মবিশ্বাসী যে দেশের অর্থনীতি বৃদ্ধি পেতে পারে এবং সেটাও এমনকি বাণিজ্য যুদ্ধের হুমকির মধ্যেও।

এছাড়া যুক্তরাষ্ট্রের বিপরীতে চীন নিজেকে একটি স্থিতিশীল, শান্তিপূর্ণ দেশ হিসাবে চিত্রিত করতে আগ্রহী। একইসঙ্গে যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে মধ্যপ্রাচ্য এবং ইউক্রেনে যুদ্ধে জড়িয়ে পড়ার অভিযোগও করে থাকে বেইজিং।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর