1. admin@dailyprothomsylhet.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৭:০১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
শান্তিগঞ্জে পিকআপের ধাক্কায় মানসিক ভারসাম্যহীন ব্যক্তি গুরুতর আহত কুরিয়ারে পাঠানোর আগেই ধরা পড়ল ১ লাখ শলাকা অবৈধ সিগারেট শান্তিগঞ্জে মহাসড়কে দু’পক্ষের সংঘর্ষ, আহত ৯ শ্রীমঙ্গলের ভুনবীরে শতবর্ষী রাস্তা বন্ধের অভিযোগ, ক্ষুব্ধ এলাকাবাসী শ্রীমঙ্গলে বাড়ির আঙিনায় ১২ ফুটের অজগর, দেখতে ভিড় মেধাবী শিক্ষার্থীর পাশে তাহিরপুর উপজেলার ইউএনও মেহেদী হাসান মানিক লাখাইয়ে নির্মাণাধীন মসজিদে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু শান্তিগঞ্জে ঐতিহাসিক নৌকাবাইচ অনুষ্ঠিত শান্তিগঞ্জে তবলীগ জামাতের মুসল্লীদের নগদ অর্থ ও মোবাইল চুরি-থানায় অভিযোগ দায়ের শ্রীমঙ্গল নতুন বাজারে সাপ দেখে আতঙ্ক, পরে উদ্ধার

হোয়াটসঅ্যাপ গ্রুপ থেকে রিমুভ করায় অ্যাডমিন খুন

আন্তর্জাতিক ডেস্ক:
  • প্রকাশের সময় : সোমবার, ১০ মার্চ, ২০২৫
  • ৮২ বার পঠিত

হোয়াটসঅ্যাপ গ্রুপ থেকে একজন সদস্যকে বের করে দেওয়ায় খুন হয়েছেন গ্রুপের অ্যাডমিন। চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে পাকিস্তানের খাইবার পাখতুনখাওয়া প্রদেশের রাজধানী পেশোয়ারে। এই ঘটনায় এক ব্যক্তির বিরুদ্ধে খুনের অভিযোগ আনা হয়েছে।

শনিবার (৮ মার্চ) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে পাকিস্তানের সংবাদমাধ্যম জিও নিউজ।

শনিবার পুলিশ জানিয়েছে, পেশোয়ারে একটি কমিউনিটি হোয়াটসঅ্যাপ চ্যাট থেকে সরিয়ে দেওয়ার অভিযোগে গ্রুপের অ্যাডমিনিস্ট্রেটরকে গুলি করে হত্যার পর এক ব্যক্তির বিরুদ্ধে খুনের অভিযোগ আনা হয়েছে। নিহত ওই ব্যক্তির নাম মুশতাক আহমেদ।

সংবাদমাধ্যম জিও নিউজ বলছে, বৃহস্পতিবার সন্ধ্যায় খাইবার পাখতুনখাওয়ার রাজধানীতে মুশতাককে গুলি করে হত্যা করা হয়। পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলীয় এই প্রদেশটি আফগানিস্তানের সীমান্তবর্তী এবং এখানে রক্তাক্ত সহিংসতার ইতিহাস রয়েছে।

এএফপি এবং স্থানীয় একজন পুলিশ কর্মকর্তার দেখা পুলিশ নথি অনুসারে, আশফাক নামে এক ব্যক্তির বিরুদ্ধে এ খুনের অভিযোগ আনা হয়েছে। এএফপির দেখা মুশতাকের ভাইয়ের বিবৃতি অনুসারে, বিতর্কের পর মুশতাক হোয়াটসঅ্যাপ গ্রুপ থেকে আশফাককে বের করে দিয়েছিলেন বলে অভিযোগ রয়েছে।

তিনি বলেন, উভয় পক্ষই দেখা করার এবং পুনর্মিলনের ব্যবস্থা করেছিল। কিন্তু তিনি অভিযোগ করেছেন, আশফাক বন্দুক নিয়ে এসে গুলি চালিয়ে তার ভাইকে হত্যা করে। তার বিবৃতি অনুসারে, ‘হোয়াটসঅ্যাপ গ্রুপ থেকে অপসারণের প্রতিক্রিয়ায়’ আশফাক রেগে গিয়েছিলেন। আর এই জেরে ঘটে হত্যাকাণ্ডের এই ঘটনা।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর