শনিবার (১৫ মার্চ) সিলেট সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রেজাই রাফিন সরকার ধোপাদিঘির পাড়ে বিনোদিনী নগর মাতৃসদন কেন্দ্রে এক শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাইয়ে এ ক্যাম্পেইনের উদ্বোধন করেন।
এ সময় উপস্থিত ছিলেন, সিসিকের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. মো জাহিদুল ইসলাম, বেসরকারি সংস্থা সীমান্তিকের প্রকল্প পরিচালক পারভেজ আহমদ, সিলেট সিটি কর্পোরেশনের জনসংযোগ কর্মকর্তা নেহার রঞ্জন পুরকায়স্থ ও উর্ধ্বতন স্বাস্থ্য পরিদর্শক ভূপাল রঞ্জন চন্দ।
জানা যায়, এবার সিলেট মহানগর এলাকায় ৩৬৮টি কেন্দ্রে মোট ৭৮ হাজার ২৪১ শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানোর লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়।
সিটি কর্পোরেশনের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. মো জাহিদুল ইসলাম জানান, ক্যাম্পেইনে ৬ মাস থেকে ১১ মাস বয়সী শিশুদের একটি করে নীল রঙের ভিটামিন ‘এ’ ক্যাপসুল ও ১২ মাস থেকে ৫৯ মাস বয়সী শিশুদের একটি করে লাল রঙের ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হয়।
সিসিক সূত্র জানায়, ক্যাম্পেইন চলাকালে কোনো শিশু ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়া থেকে বাদ পড়ে থাকলে আগামী ৩ দিন পর্যন্ত ভিটামিন‘এ’ প্লাস ক্যাপসুল খাওয়ার সুযোগ পাবে।