1. admin@dailyprothomsylhet.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৮:২৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
শান্তিগঞ্জে পিকআপের ধাক্কায় মানসিক ভারসাম্যহীন ব্যক্তি গুরুতর আহত কুরিয়ারে পাঠানোর আগেই ধরা পড়ল ১ লাখ শলাকা অবৈধ সিগারেট শান্তিগঞ্জে মহাসড়কে দু’পক্ষের সংঘর্ষ, আহত ৯ শ্রীমঙ্গলের ভুনবীরে শতবর্ষী রাস্তা বন্ধের অভিযোগ, ক্ষুব্ধ এলাকাবাসী শ্রীমঙ্গলে বাড়ির আঙিনায় ১২ ফুটের অজগর, দেখতে ভিড় মেধাবী শিক্ষার্থীর পাশে তাহিরপুর উপজেলার ইউএনও মেহেদী হাসান মানিক লাখাইয়ে নির্মাণাধীন মসজিদে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু শান্তিগঞ্জে ঐতিহাসিক নৌকাবাইচ অনুষ্ঠিত শান্তিগঞ্জে তবলীগ জামাতের মুসল্লীদের নগদ অর্থ ও মোবাইল চুরি-থানায় অভিযোগ দায়ের শ্রীমঙ্গল নতুন বাজারে সাপ দেখে আতঙ্ক, পরে উদ্ধার

শ্রীমঙ্গলে অবৈধভাবে বালু উত্তোলনের অপরাধে আটক ১

শ্রীমঙ্গল প্রতিনিধি
  • প্রকাশের সময় : সোমবার, ১৭ মার্চ, ২০২৫
  • ১০৩ বার পঠিত

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে অবৈধভাবে বালু উত্তোলনের অপরাধে একজনকে গ্রেপ্তার করা হয়েছে। এসময় অবৈধভাবে উত্তোলিত বালু লোড করার সময় একটি ট্রাক জব্দ করেছে পুলিশ।

রোববার (১৬ মার্চ) শ্রীমঙ্গল থানার এসআই সুজন কান্তি পাল সঙ্গীয় ফোর্সসহ শ্রীমঙ্গল উপজেলার আশিদ্রোন ইউনিয়নের টিকরিয়া বটতল থেকে বালু ব্যবসায়ী মো. আব্দুছ সালাম (৫৫) কে আটক করেন।

গ্রেপ্তারকৃত আব্দুছ ছালেক ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগর উপজেলার আলীয়াবাদ গ্রামের আব্দুস সাত্তারের ছেলে।শ্রীমঙ্গল থানা সুত্রে জানা যায়, অবৈধভাবে উত্তোলিত বালু বহনের দায়ে রেজিঃ নং-সিরাজগঞ্জ-ট-১১-০১০৯ ট্রাক এবং ট্রাকে রক্ষিত ৪০০ ঘনফুট সিলিকা বালু জব্দ করা হয়েছে।

শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ মো. আমিনুল ইসলাম জানান, অবৈধভাবে বিভিন্ন সরকারি ছড়া ও জমি হইতে বালু উত্তোলন করিয়া ভূ-প্রাকৃতিক পরিবেশ বিনষ্ট করছে। এসব অপরাধীদের বিরুদ্ধে অভিযান অব্যাহত রয়েছে।গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে মামলা দায়েরের পর মৌলভীবাজার জেলা বিজ্ঞ আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর