1. admin@dailyprothomsylhet.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৮:২৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
শান্তিগঞ্জে পিকআপের ধাক্কায় মানসিক ভারসাম্যহীন ব্যক্তি গুরুতর আহত কুরিয়ারে পাঠানোর আগেই ধরা পড়ল ১ লাখ শলাকা অবৈধ সিগারেট শান্তিগঞ্জে মহাসড়কে দু’পক্ষের সংঘর্ষ, আহত ৯ শ্রীমঙ্গলের ভুনবীরে শতবর্ষী রাস্তা বন্ধের অভিযোগ, ক্ষুব্ধ এলাকাবাসী শ্রীমঙ্গলে বাড়ির আঙিনায় ১২ ফুটের অজগর, দেখতে ভিড় মেধাবী শিক্ষার্থীর পাশে তাহিরপুর উপজেলার ইউএনও মেহেদী হাসান মানিক লাখাইয়ে নির্মাণাধীন মসজিদে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু শান্তিগঞ্জে ঐতিহাসিক নৌকাবাইচ অনুষ্ঠিত শান্তিগঞ্জে তবলীগ জামাতের মুসল্লীদের নগদ অর্থ ও মোবাইল চুরি-থানায় অভিযোগ দায়ের শ্রীমঙ্গল নতুন বাজারে সাপ দেখে আতঙ্ক, পরে উদ্ধার

সিলেটে বিজিবি’র অভিযানে ৮ কোটি টাকার চোরাইপণ্য জব্দ

মুরাদ হাসান, জৈন্তাপুর, সিলেট:-
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৫ নভেম্বর, ২০২৪
  • ১২৫ বার পঠিত

 

মুরাদ হাসান, জৈন্তাপুর, সিলেট:- বর্ডার গার্ড বাংলাদেশ, সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি)র অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় পন্য আটক করা হয়েছে। 

বিজিবি সূত্রে জানা যায়,  মঙ্গলবার (৫ই নভেম্বর) ৪৮ বিজিবির উপ অধিনায়ক মেজর নুরুল হুদার নেতৃত্বে গোয়াইনঘাট সীমান্তবর্তী এলাকার রাধানগর গ্রামে অভিযান চালায় বিজিবি।

এ সময় গোয়াইনঘাট উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সাইদুর রহমান সহ স্থানীয় পুলিশ, বিজিবির সমন্বয়ে টাস্কফোর্স গঠন করে বিপুল পরিমাণ ভারতীয় পণ্য আটক করা হয়।

আটককৃত পণ্যের মধ্যে ২৯০৭ পিস শাড়ী, ১১৬২ পিস কাশ্মিরী শাল, ৪১৩ পিস থ্রীপিস, ১২৪৩৫ মিটার থান কাপড়, ১১৬০ মিটার ব্লেজার থান, ১৫৫৬ মিটার মকমল থান, ৪৪৭২২ পিস বিভিন্ন ব্রান্ডের ক্রীম, ১৬৬৯ পিস পন্ডস ফেইস ওয়াস, ৬১২ পিস জনসন বেবী লোশন,২,৬২,৯৯০ পিস চকলেট, ১৩,২৬০ পিস ই- ক্যাপ ট্যাবলেট সহ বিভিন্ন ভারতীয় পন্য।

বিজিবি সূত্রে জানা যায়, আটককৃত পণ্যের আনুমানিক বাজারমূল্য প্রায় ৮ কোটি ২ লক্ষ ৩২ হাজার টাকা সমপরিমাণ।

এ বিষয়ে বর্ডার গার্ড বাংলাদেশ, সিলেট ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো হাফিজুর রহমান পিএসসি বলেন, উর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশনা মোতাবেক সীমান্তে নিরাপত্তা রক্ষা ও চোরাচালান প্রতিরোধে বিজিবির আভিধানিক কার্যক্রম ও গোয়েন্দা তৎপরতা সর্বোতভাবে অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় সীমান্তবর্তী এলাকায় অভিযান পরিচালিত করে মালামাল জব্দ করা হয়েছে। আটককৃত মালামালের বিরুদ্ধে  বিধিমোতাবেক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে বলে তিনি নিশ্চিত করেছেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর