1. admin@dailyprothomsylhet.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৭:০২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
শান্তিগঞ্জে পিকআপের ধাক্কায় মানসিক ভারসাম্যহীন ব্যক্তি গুরুতর আহত কুরিয়ারে পাঠানোর আগেই ধরা পড়ল ১ লাখ শলাকা অবৈধ সিগারেট শান্তিগঞ্জে মহাসড়কে দু’পক্ষের সংঘর্ষ, আহত ৯ শ্রীমঙ্গলের ভুনবীরে শতবর্ষী রাস্তা বন্ধের অভিযোগ, ক্ষুব্ধ এলাকাবাসী শ্রীমঙ্গলে বাড়ির আঙিনায় ১২ ফুটের অজগর, দেখতে ভিড় মেধাবী শিক্ষার্থীর পাশে তাহিরপুর উপজেলার ইউএনও মেহেদী হাসান মানিক লাখাইয়ে নির্মাণাধীন মসজিদে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু শান্তিগঞ্জে ঐতিহাসিক নৌকাবাইচ অনুষ্ঠিত শান্তিগঞ্জে তবলীগ জামাতের মুসল্লীদের নগদ অর্থ ও মোবাইল চুরি-থানায় অভিযোগ দায়ের শ্রীমঙ্গল নতুন বাজারে সাপ দেখে আতঙ্ক, পরে উদ্ধার

জৈন্তাপুরে সেনাবাহিনীর অভিযানে ৬০ কেজি গাঁজাসহ আটক ১

জৈন্তাপুর প্রতিনিধি:
  • প্রকাশের সময় : শনিবার, ২৯ মার্চ, ২০২৫
  • ১১২ বার পঠিত

 

জৈন্তাপুর উপজেলায় তামাবিল মহাসড়কে চেকপোস্ট বসিয়ে অভিযান চালিয়ে ৬০ কেজি গাঁজাসহ এক ব্যক্তিকে আটক করেছে সেনাবাহিনী। আটককৃত ব্যক্তির নাম কাজিম আহমেদ (৩৮)। তিনি উপজেলার দরবস্ত এলাকার মৃত শহীদ মিয়ার পুত্র।

বৃহস্পতিবার (২৭ মার্চ) রাত ১১টার দিকে জৈন্তাপুর উপজেলার হরিপুর গ্যাসফিল্ড সেনাক্যাম্পের ইনফ্রেন্টি রেজিমেন্ট (২৭ বীর ইউনিট)-এর একটি বিশেষ টিম ক্যাম্পের সামনে তামাবিল মহাসড়কে চেকপোস্ট পরিচালনা করে। অভিযানকালে একটি ডিআই পিকআপ তল্লাশি করে ৬০ কেজি গাঁজা উদ্ধার করা হয় এবং ঘটনাস্থল থেকে কাজিম আহমেদকে আটক করা হয়।

পরবর্তীতে আটককৃত ব্যক্তি, জব্দ করা মাদকদ্রব্য ও পিকআপটি সেনাক্যাম্পে নিয়ে যাওয়া হয়। সেখানে প্রয়োজনীয় প্রক্রিয়া শেষে শুক্রবার (২৮ মার্চ) দুপুরে সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি)-এর কাছে হস্তান্তর করা হয়।

এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানান, মাদকদ্রব্য নিয়ন্ত্রণে আইনশৃঙ্খলা বাহিনীর অভিযান অব্যাহত থাকবে এবং যেকোনো অবৈধ কার্যকলাপের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর