1. admin@dailyprothomsylhet.com : admin :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৪:৩৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
বিএনপি নেতা সাজলের আকস্মিক মৃত্যুতে এমপি কয়ছর আহমদ সহ বিভিন্ন মহলের শোক শ্রীমঙ্গলে দস্যুতার মামলায় আরও এক আসামি গ্রেপ্তার, উদ্ধার স্বর্ণের চেইন ও মোবাইল হবিগঞ্জের লাখাইয়ে পৃথক সড়ক দুর্ঘটনায় আহত ৫, মিশুক ও পিকআপ খাদে শান্তিগঞ্জে নতুন কুঁড়ি স্পোর্টসের উদ্বোধন উপলক্ষে প্রস্তুতি সভা শান্তিগঞ্জে পল্লী সঞ্চয় ব্যাংকের বৃক্ষরোপণ কর্মসূচি বানিয়াচংয়ে শাহ আলমের রুহের মাগফিরাত কামনায় এসএসসি-২০১১ ব্যাচের উদ্যোগে কুরআন খতম ও দোয়া মাহফিল সিলেট সীমান্তে ভারতীয় এয়ারগান ও ওয়াকিটকি উদ্ধার, ২১ লাখ টাকার পণ্য জব্দ যুব দিবস উপলক্ষে শান্তিগঞ্জে বৃক্ষরোপণ কর্মসূচি চেয়ারম্যান আজাদের পক্ষে ঐক্যবদ্ধ ইউনিয়নবাসী, অপপ্রচার বন্ধে আলটিমেটাম জৈন্তাপুরের নতুন ইউএনও আবুল হাসনাত খাঁনের যোগদান

শান্তিগঞ্জে মালিকানাধীন জায়গা জোরপূর্বক দখল করে খলা তৈরির অভিযোগ

শান্তিগঞ্জ, সুনামগঞ্জ প্রতিনিধি:
  • প্রকাশের সময় : রবিবার, ১৩ এপ্রিল, ২০২৫
  • ১৯৯ বার পঠিত

 

সুনামগঞ্জের শান্তিগঞ্জে মালিকানাধীন জায়গা জোরপূর্বক দখল করে ধান শুকানোর খলা তৈরি ও মাটি নেয়ার অভিযোগ পাওয়া গেছে৷

গত ১০ এপ্রিল বুধবার উপজেলার দামোধরতপী গ্রামের মৃত সুরুজ আলীর পুত্র আকিল মিয়ার বিরুদ্ধে শান্তিগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার সুকান্ত সাহা বরাবর এমন অভিযোগ দায়ের করেছেন আরিফনগর গ্রামের মৃত ইসরাইল আলীর পুত্র রফিক উদ্দিন আরিফ৷

অভিযোগ সূত্রে জানা যায়, বিবাদীরা অন্যায় অত্যাচারী ও পরধন লোভী, ভুমিখেকু প্রকৃতির লোক। নিম্ন তফশীল বর্ণিত ভূমি বাদি খরিদা স্বত্ত্বে মালিক ও ভোগ দখল করে সন সন খাজনা পরিশোধ করে আসছেন৷ বিবাদীগণ একই দাগে সরকারি ভূমি জোরপূর্বক দখল করে আবাদ করছে। এবং আকিল মিয়ার বাড়ীর পাশের ৬০নং দাগ সরকারি পুকুর দখল করে জনগনের চলাচলের রাস্থা বন্ধ করে দিয়েছেন। এবং নিজের সুবিধা মত পুকুরপাড়ের বনজবৃক্ষ কেটে তার বাড়িতে নিয়ে যাচ্ছেন। তখন বাদীপক্ষ নিষেধ করলে বিবাদী বলেন তিনি ১শত বছরের জন্য সরকারের কাছথেকে লিজ নিয়েছেন৷

তপশীল বর্নিত ভূমি দখলকরার দিন বাদী বাড়ীতে না থাকায় বিবাদীগণ জোর পূর্বক জমি দখল করার পায়তারায় ধান শুকানুর জন্য খলা নির্মান করে এবং মাটি তার নিজ বাড়ীতে নিয়ে যায়। পরের দিন বাদী তাদের জিজ্ঞাসা করলে তারা তাকে ও তার পরিবারকে বিভিন্ন ধরনের ভয়ভীতি ও হুমকিধামকি প্রদান করে। এবং তারা জমিতে যাওয়ার চেষ্টা করলে প্রাণনাশের হুমকিও দেয়৷ উক্ত জায়গা নিয়ে যেকোন সময় উভয়পক্ষের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষের আশংকা রয়েছে৷ এই অবস্থায় চরম নিরাপত্তাহীনতায় থাকায় অভিযোগে বর্নিত জায়গাটি সরকারি সার্ভেয়ার দ্বারা মেপে সিমানা নিধারন করে সরকারি জায়গা উদ্ধার ও মালিকানাধীন জায়গা দখল দিতে এবং বিবাদীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করার জন্যই এমন অভিযোগ করেছেন বাদী রফিক উদ্দিন আরিফ৷

অভিযোগকারী রফিক উদ্দিন আরিফ বলেন, বিবাদীরা জোরপূর্বক আমার মালিকানাধীন জায়গা সহ সরকারি খাস খতিয়ানের পুকুর ডুবা সহ প্রায় ১০ বিঘা জমি দখল করে ধান শুকানোর খলা তৈরি সহ বিভিন্ন কাজ করেছেন৷ তাদের বাঁধা নিষেধ দিলে তারা আমাকে প্রাণে মারার হুমকি দিয়েছেন। এই অবস্থায় আমি ও আমার পরিবার চরম নিরাপত্তাহীনতায় আছি৷

 

অভিযুক্ত আকিল মিয়ার সাথে মুঠোফোন কথা হলে তিনি বলেন, এই দাগে আমারও জায়গা আছে।

এ ব্যাপারে শান্তিগঞ্জ উপজেলা সহকারী কমিশনার(ভূমি) ফজলে রাব্বানী চৌধুরী বলেন, অভিযোগের আলোকে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে৷

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর