1. admin@dailyprothomsylhet.com : admin :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৫:৪১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
বিএনপি নেতা সাজলের আকস্মিক মৃত্যুতে এমপি কয়ছর আহমদ সহ বিভিন্ন মহলের শোক শ্রীমঙ্গলে দস্যুতার মামলায় আরও এক আসামি গ্রেপ্তার, উদ্ধার স্বর্ণের চেইন ও মোবাইল হবিগঞ্জের লাখাইয়ে পৃথক সড়ক দুর্ঘটনায় আহত ৫, মিশুক ও পিকআপ খাদে শান্তিগঞ্জে নতুন কুঁড়ি স্পোর্টসের উদ্বোধন উপলক্ষে প্রস্তুতি সভা শান্তিগঞ্জে পল্লী সঞ্চয় ব্যাংকের বৃক্ষরোপণ কর্মসূচি বানিয়াচংয়ে শাহ আলমের রুহের মাগফিরাত কামনায় এসএসসি-২০১১ ব্যাচের উদ্যোগে কুরআন খতম ও দোয়া মাহফিল সিলেট সীমান্তে ভারতীয় এয়ারগান ও ওয়াকিটকি উদ্ধার, ২১ লাখ টাকার পণ্য জব্দ যুব দিবস উপলক্ষে শান্তিগঞ্জে বৃক্ষরোপণ কর্মসূচি চেয়ারম্যান আজাদের পক্ষে ঐক্যবদ্ধ ইউনিয়নবাসী, অপপ্রচার বন্ধে আলটিমেটাম জৈন্তাপুরের নতুন ইউএনও আবুল হাসনাত খাঁনের যোগদান

সুনামগঞ্জে খেলতে গিয়ে পুকুরের পাড় ধসে শিশুর মৃত্যু

মো. নুরুল হক (শান্তিগঞ্জ) সুনামগঞ্জ:
  • প্রকাশের সময় : শনিবার, ২৬ এপ্রিল, ২০২৫
  • ১৪৫ বার পঠিত

 

সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলায় পাড়ার শিশুদের সাথে খেলতে গিয়ে পুকুর পাড়ের মাটি ধসে পানিতে ডুবে ইয়াসিন আলী (৭) নামে এক শিশুর মৃত্যুর ঘটনা ঘটেছে।

শনিবার(২৬ এপ্রিল) বিকাল ৫ টায় উপজেলার পশ্চিম বীরগাঁও ইউনিয়নের জয়সিদ্ধি গ্রামে এই ঘটনা ঘটে। নিহত ইয়াসিন জয়সিদ্ধি গ্রামের আব্দুস শহিদের ছেলে।

নিহত শিশুর বাবা আব্দুস শহিদ জানান, প্রতিদিনের মত বাড়ির নিকটবর্তী মাঠে ইয়াসিনসহ পাড়ার কয়েক শিশু খেলতে যায়। খেলাধুলার একপর্যায়ে মাঠের এক পাশে নতুন খনন হওয়া পুকুরপাড়ে যায় ইয়াসিনসহ অন্য শিশুরা। এসময় পুকুরপাড়ের মাটি ধসে গিয়ে পুকুরের পানিতে পড়ে যায় শিশু ইয়াসিন। এসময় তার সাথে থাকা শিশুরা ইয়াসিনের বাড়িতে খবর পৌঁছালে ইয়াসিনের বাবাসহ অন্যান্যরা পুকুরে খুঁজাখুঁজি করে ইয়াসিনকে উদ্ধার করে শান্তিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। এসময় কর্তব্যরত ডাক্তার ইয়াসিনকে মৃত ঘোষণা করেন।

শান্তিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মরত ডাক্তার ফয়জুল উজ জামান খাঁন ইয়াসিন মৃত্যুর সত্যতা নিশ্চিত করেছেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর