1. admin@dailyprothomsylhet.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৪৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
শান্তিগঞ্জে পিকআপের ধাক্কায় মানসিক ভারসাম্যহীন ব্যক্তি গুরুতর আহত কুরিয়ারে পাঠানোর আগেই ধরা পড়ল ১ লাখ শলাকা অবৈধ সিগারেট শান্তিগঞ্জে মহাসড়কে দু’পক্ষের সংঘর্ষ, আহত ৯ শ্রীমঙ্গলের ভুনবীরে শতবর্ষী রাস্তা বন্ধের অভিযোগ, ক্ষুব্ধ এলাকাবাসী শ্রীমঙ্গলে বাড়ির আঙিনায় ১২ ফুটের অজগর, দেখতে ভিড় মেধাবী শিক্ষার্থীর পাশে তাহিরপুর উপজেলার ইউএনও মেহেদী হাসান মানিক লাখাইয়ে নির্মাণাধীন মসজিদে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু শান্তিগঞ্জে ঐতিহাসিক নৌকাবাইচ অনুষ্ঠিত শান্তিগঞ্জে তবলীগ জামাতের মুসল্লীদের নগদ অর্থ ও মোবাইল চুরি-থানায় অভিযোগ দায়ের শ্রীমঙ্গল নতুন বাজারে সাপ দেখে আতঙ্ক, পরে উদ্ধার

ছাতকে বেকারি কারখানায় ভ্রাম্যমান আদালত পরিচালনা

ছাতক (সুনামগঞ্জ) প্রতিনিধি:
  • প্রকাশের সময় : রবিবার, ২৭ এপ্রিল, ২০২৫
  • ৭০ বার পঠিত

 

সুনামগঞ্জের ছাতকের বাগদাদ বেকারির কারখানায় অভিযান চালিয়ে ৫০ হাজার টাকা ও কেক এবং পাউরুটি জব্দ করা হয়েছে।

রবিবার (২৭ এপ্রিল) দুপুরে শহরের চন্দ্রনাথ বালিকা উচ্চ বিদ্যালয়ের পিছনে এ অভিযান পরিচালনা করা হয়। ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. তরিকুল ইসলাম। এসময় পুলিশ ও আনসার সদস্যরাও উপস্থিত ছিলেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. তরিকুল ইসলাম বলেন, অভিযান চলাকালে দেখা যায়, বাগদাদ বেকারিতে গামছা কাপড়ে ব্যবহৃত রং খাবারে ব্যবহার এবং অস্বাস্থ্যকর ও খুব নোংরা পরিবেশে বেকারি পণ্য তৈরি করা হচ্ছে। বেকারি কর্মীদের হাতে নেই হ্যান্ড গ্লাভস ও মানা হচ্ছে না কোনও স্বাস্থ্যবিধি। পাশাপাশি মোড়কবিধিও মানা হয়নি। এ সকল অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর সেকশন ৪২ অনুযায়ী প্রতিষ্ঠানটিকে ৫০ হাজার টাকা জরিমানা ও অবৈধ প্রক্রিয়ায় উৎপাদিত কেক এবং পাউরুটি ৮কেজি ৬৪০গ্রাম জব্দ করা হয়েছে। একই সঙ্গে ৭ দিনের মধ্যে কারখানার পরিবেশ উন্নত করার পরামর্শ দেয়া হয়। জনস্বার্থে এধরনের অভিযান অব্যাহত থাকবে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর