1. admin@dailyprothomsylhet.com : admin :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৯:১৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
হবিগঞ্জের লাখাইয়ে পৃথক সড়ক দুর্ঘটনায় আহত ৫, মিশুক ও পিকআপ খাদে শান্তিগঞ্জে নতুন কুঁড়ি স্পোর্টসের উদ্বোধন উপলক্ষে প্রস্তুতি সভা শান্তিগঞ্জে পল্লী সঞ্চয় ব্যাংকের বৃক্ষরোপণ কর্মসূচি বানিয়াচংয়ে শাহ আলমের রুহের মাগফিরাত কামনায় এসএসসি-২০১১ ব্যাচের উদ্যোগে কুরআন খতম ও দোয়া মাহফিল সিলেট সীমান্তে ভারতীয় এয়ারগান ও ওয়াকিটকি উদ্ধার, ২১ লাখ টাকার পণ্য জব্দ যুব দিবস উপলক্ষে শান্তিগঞ্জে বৃক্ষরোপণ কর্মসূচি চেয়ারম্যান আজাদের পক্ষে ঐক্যবদ্ধ ইউনিয়নবাসী, অপপ্রচার বন্ধে আলটিমেটাম জৈন্তাপুরের নতুন ইউএনও আবুল হাসনাত খাঁনের যোগদান শান্তিগঞ্জে সবার জন্য প্রত্যাশা সামাজিক সংগঠনের কার্যালয় উদ্বোধন লাখাইয়ে পুকুরের পানিতে ডুবে ৬ বছরের শিশুর মৃত্যু

আমার দেশ পত্রিকার সম্পাদকের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মাধবপুরে মানববন্ধন

মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি:
  • প্রকাশের সময় : রবিবার, ২৭ এপ্রিল, ২০২৫
  • ১৫৩ বার পঠিত

 

মাধবপুরে দৈনিক আমার দেশ সম্পাদক ও প্রকাশক ডঃমাহমুদুর রহমান ও ৪ সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্টিত হয়েছে। রোববার দৈনিক আমার দেশ পাঠক মেলার আয়োজনে সকাল ১১টায় প্রেসক্লাবের সামনে ঘন্টা ব্যাপি মানববন্ধনে সাংবাদিক, রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, বৈষ্যম বিরুদ্ধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ ও সুশীল সমাজের নেতৃবন্দ অংশ গ্রহন করেন। এ সময় দৈনিক আমার দেশের প্রতিনিধি আলাউদ্দিন আল রনি’র সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন পৌর বিএনপির সভাপতি গোলাপ খান, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান আব্দুল আজিজ, প্রেসক্লাবের সভাপতি মহিউদ্দিন আহম্মদ, সাবেক সভাপতি রোকনউদ্দিন লস্কর, যুগ্ম সাধারন সম্পাদক আলমগীর কবির, উপজেলা প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি তোফাজ্জল হোসেন চৌধুরী, উপজেলা আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহীন মিয়া, এনটিভি প্রতিনিধি জামাল মোঃ আবু নাসের, বাংলা টিভি প্রতিনিধি হামিদুর রহমান, রাজধানী টিভি’র সালমান কয়েস, সাংবাদিক জালাল উদ্দিল লস্কর শাহীন, রিংকু দেবনাথ, মোঃ লিটন পাঠান, মোঃ মোক্তার হোসেন, বৈষ্যম বিরুদ্ধী ছাত্র আন্দোলনের সন্বয়ক সিরাজুল ইসলাম তানজিল, মেহেদী হাসান, মাসুম মিয়া, পৌর যুবদলের যুগ্ম আহবায়ক এমদাদুল হক সুজন, উপজেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক মোঃ বকুল মিয়া, পৌর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক মোঃ রাসেল আহমেদ ও পাঠক মেলার আলমগীর মিয়া প্রমুখ। বক্তাগন বলেন দেশ প্রেমিক সম্পাদক ও প্রকাশক ড.মাহমুদুর রহমানসহ সাংবাদিকদের বিরুদ্ধে ফ্যাসিষ্ট শেখ হাসিনার দোসর মেঘনা গ্রুপের মালিকের দায়ের করা মিথ্যা মামলা অবিলম্বে প্রত্যাহার করা না হলে বৃহত্তর সিলেটের সিংদ্বার মাধবপুর থেকেই বৃৎ আন্দোলনের কর্মসূচি ঘোষনা করা হবে।

 

 

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর