1. admin@dailyprothomsylhet.com : admin :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৬:৪৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
বিএনপি নেতা সাজলের আকস্মিক মৃত্যুতে এমপি কয়ছর আহমদ সহ বিভিন্ন মহলের শোক শ্রীমঙ্গলে দস্যুতার মামলায় আরও এক আসামি গ্রেপ্তার, উদ্ধার স্বর্ণের চেইন ও মোবাইল হবিগঞ্জের লাখাইয়ে পৃথক সড়ক দুর্ঘটনায় আহত ৫, মিশুক ও পিকআপ খাদে শান্তিগঞ্জে নতুন কুঁড়ি স্পোর্টসের উদ্বোধন উপলক্ষে প্রস্তুতি সভা শান্তিগঞ্জে পল্লী সঞ্চয় ব্যাংকের বৃক্ষরোপণ কর্মসূচি বানিয়াচংয়ে শাহ আলমের রুহের মাগফিরাত কামনায় এসএসসি-২০১১ ব্যাচের উদ্যোগে কুরআন খতম ও দোয়া মাহফিল সিলেট সীমান্তে ভারতীয় এয়ারগান ও ওয়াকিটকি উদ্ধার, ২১ লাখ টাকার পণ্য জব্দ যুব দিবস উপলক্ষে শান্তিগঞ্জে বৃক্ষরোপণ কর্মসূচি চেয়ারম্যান আজাদের পক্ষে ঐক্যবদ্ধ ইউনিয়নবাসী, অপপ্রচার বন্ধে আলটিমেটাম জৈন্তাপুরের নতুন ইউএনও আবুল হাসনাত খাঁনের যোগদান

শান্তিগঞ্জে ইয়াবাসহ রিকশাচালক গ্রেফতার

শা
  • প্রকাশের সময় : শুক্রবার, ২ মে, ২০২৫
  • ১৫৫ বার পঠিত

সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলায় অভিযান চালিয়ে ১৬৮ পিস ইয়াবাসহ বাবুল মিয়া (৩৬) নামে এক রিকশাচালককে গ্রেফতার করেছে শান্তিগঞ্জ থানা পুলিশ।

শুক্রবার (২ মে) বিকালে শান্তিগঞ্জ উপজেলার দরগাপাশা ইউনিয়নের বুরুমপুর গ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার হওয়া বাবুল মিয়া শান্তিগঞ্জ উপজেলার পশ্চিম পাগলা ইউনিয়নের নবিনগর গ্রামের বাসিন্দা।

পুলিশ জানায়, ১ ব্যাগ ইয়াবা নিয়ে বিক্রির উদ্দেশ্যে বুরুমপুর গ্রামে যায় বাবুল মিয়া। এসময় স্থানীয়দের দেওয়া গোপন সংবাদের ভিত্তিতে শান্তিগঞ্জ থানার এএসআই রুবেল আহমেদের নেতৃত্বে পুলিশের একটি টিম বুরুমপুর গ্রামে অভিযান চালিয়ে ১৬৮ পিস ইয়াবাসহ বাবুল মিয়াকে হাতেনাতে গ্রেফতার করে।

শান্তিগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) আকরাম আলী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ইয়াবাসহ গ্রেফতারকৃত বাবুল মিয়ার বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। আগামীকাল তাকে আদালতে সুপর্দ করা হবে।

 

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর