1. admin@dailyprothomsylhet.com : admin :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০২:৩৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
হবিগঞ্জের লাখাইয়ে পৃথক সড়ক দুর্ঘটনায় আহত ৫, মিশুক ও পিকআপ খাদে শান্তিগঞ্জে নতুন কুঁড়ি স্পোর্টসের উদ্বোধন উপলক্ষে প্রস্তুতি সভা শান্তিগঞ্জে পল্লী সঞ্চয় ব্যাংকের বৃক্ষরোপণ কর্মসূচি বানিয়াচংয়ে শাহ আলমের রুহের মাগফিরাত কামনায় এসএসসি-২০১১ ব্যাচের উদ্যোগে কুরআন খতম ও দোয়া মাহফিল সিলেট সীমান্তে ভারতীয় এয়ারগান ও ওয়াকিটকি উদ্ধার, ২১ লাখ টাকার পণ্য জব্দ যুব দিবস উপলক্ষে শান্তিগঞ্জে বৃক্ষরোপণ কর্মসূচি চেয়ারম্যান আজাদের পক্ষে ঐক্যবদ্ধ ইউনিয়নবাসী, অপপ্রচার বন্ধে আলটিমেটাম জৈন্তাপুরের নতুন ইউএনও আবুল হাসনাত খাঁনের যোগদান Md. Motiur Rahman’s travel permit to the United Arab Emirates শান্তিগঞ্জে সবার জন্য প্রত্যাশা সামাজিক সংগঠনের কার্যালয় উদ্বোধন

মাধবপুরে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে পুলিশের উঠান বৈঠক

রাসেল আহমেদ, মাধবপুর, (হবিগঞ্জ),
  • প্রকাশের সময় : সোমবার, ৫ মে, ২০২৫
  • ৯০ বার পঠিত

রাসেল আহমেদ, মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি:- হবিগঞ্জের মাধবপুরে মাদক, সন্ত্রাস, জঙ্গীবাদ, সম্পত্তি সংক্রান্ত অপরাধ, আত্মহত্যার প্ররোচনা সাইবার অপরাধ, সড়ক দূর্ঘটনা, কিশোর অপরাধ, নারী নির্যাতন, ইভটিজিং ও বাল্যবিবাহ মুক্ত সমাজ গড়তে মাধবপুর থানার ওসি’র উদ্যোগে জনসচেতনতা মূলক উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

 

সোমবার (৫ মে) বিকেল ৫ টায় উপজেলার শাহজাহানপুর ইউনিয়নের তেলিয়াপাড়া চা বাগানে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়।

মাধবপুর থানার ওসি আব্দুল্লাহ আল মামুন এর সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত উঠান বৈঠকে বক্তব্য রাখেন তেলিয়াপাড়া চা বাগানের ব্যবস্থাপক মো: ইউসুফ খান, তেলিয়াপাড়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ ইন্সপেক্টর সুকান্ত চৌধুরী , ইউপি সদস্য সাইমন মুর্মু, পঞ্চায়েত সভাপতি খোকন তাঁতি, এসআই জয় পাল, বিজিবির তেলিয়াপাড়া বিওপির ক্যাম্প কমান্ডার মনির হোসেন প্রমূখ।

 

ওসি আব্দুল্লাহ আল মামুন তার বক্তব্য সকলের সহযোগিতা চেয়ে বলেন, আপনারা আমাদের তথ্য দিয়ে সহযোগিতা করুন, আমরা আপনাদের নিরাপত্তা দিব। আমরা সবাই মিলে একসাথে কাজ করলে আইনশৃঙ্খলা শতভাগ নিয়ন্ত্রণ করা সম্ভব। আর যারা মাদক ব্যাবসায়ীদের সহযোগিতা করবে তাদের বিরুদ্ধেও আমি ব্যবস্থা নিব।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর