1. admin@dailyprothomsylhet.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৫৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
শান্তিগঞ্জে পিকআপের ধাক্কায় মানসিক ভারসাম্যহীন ব্যক্তি গুরুতর আহত কুরিয়ারে পাঠানোর আগেই ধরা পড়ল ১ লাখ শলাকা অবৈধ সিগারেট শান্তিগঞ্জে মহাসড়কে দু’পক্ষের সংঘর্ষ, আহত ৯ শ্রীমঙ্গলের ভুনবীরে শতবর্ষী রাস্তা বন্ধের অভিযোগ, ক্ষুব্ধ এলাকাবাসী শ্রীমঙ্গলে বাড়ির আঙিনায় ১২ ফুটের অজগর, দেখতে ভিড় মেধাবী শিক্ষার্থীর পাশে তাহিরপুর উপজেলার ইউএনও মেহেদী হাসান মানিক লাখাইয়ে নির্মাণাধীন মসজিদে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু শান্তিগঞ্জে ঐতিহাসিক নৌকাবাইচ অনুষ্ঠিত শান্তিগঞ্জে তবলীগ জামাতের মুসল্লীদের নগদ অর্থ ও মোবাইল চুরি-থানায় অভিযোগ দায়ের শ্রীমঙ্গল নতুন বাজারে সাপ দেখে আতঙ্ক, পরে উদ্ধার

সাবেক সংসদ সদস্য খন্দকার মালিকের মৃত্যুবার্ষিকী আজ

স্টাফ রিপোর্টার:
  • প্রকাশের সময় : শুক্রবার, ৯ মে, ২০২৫
  • ৩৩১ বার পঠিত

 

সিলেট বিএনপি প্রতিষ্ঠাতাদের অন্যতম, শহীদ রাষ্টপতি জিয়াউর রহমান’র রাজনৈতিক সহচর, বিএনপির ভাইস-চেয়ারম্যান ও সিলেট-১ আসনের ৩ বারের নির্বাচিত সংসদ সদস্য মরহুম খন্দকার আব্দুল মালিকের ১৮ তম মৃত্যু বার্ষিকী আজ।

১৯২০ সালে ব্রিটিশ ভারতের আসামের সিলেট জেলার দক্ষিণ সুরমা উপজেলার তেতলী ইউনিয়নের আহমদপুর গ্রামে জন্মগ্রহণ করেন তিনি।

সিলেট বিএনপি প্রতিষ্ঠাতাদের অন্যতম মরহুম খন্দকার আব্দুল মালিক। তিনি ১৯৭৯ সালের দ্বিতীয় জাতীয় সংসদ নির্বাচনে সিলেট-৮ আসন থেকে বিএনপির দলের প্রার্থী হিসেবে সংসদ সদস্য নির্বাচিত হন। ১৯৯১ সালের পঞ্চম ও ১৫ ফেব্রুয়ারি ১৯৯৬ সালের ষষ্ঠ জাতীয় সংসদ নির্বাচনে তিনি সিলেট-১ আসন থেকে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রার্থী হিসেবে সংসদ সদস্য নির্বাচিত হন।

খন্দকার আব্দুল মালিক সিলেট চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি’র প্রতিষ্ঠা কালিন ১৯৬৬ সালে থেকে ১৯৭৮ সাল পর্যন্ত ১২ বছর সভাপতির দায়িত্ব পালন করেন। পরবর্তীতে ৮ ফেব্রুয়ারি ১৯৮৩ সাল থেকে ৩০ মার্চ ১৯৮৬ সাল পর্যন্ত পূণর্বার সভাপতির দায়িত্ব পালন করেন তিনি। ২০০৪ সালের ৯ মে মৃত্যুবরণ করেন।

তার ভাই খন্দকার আব্দুল জলিল পূর্ব পাকিস্তানের সংসদ সদস্য ছিলেন। তার কনিষ্ঠ ছেলে বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা খন্দকার আব্দুল মুক্তাদির ২০১৮ সালের জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির হয়ে ঐক্য ফ্রন্টের প্রার্থী ছিলেন।

 

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর