স্বাধীনতার মহান ঘোষক ও শহীদ রাষ্ট্রপতি “জিয়াউর রহমান” এর ৪৪তম শাহাদাৎ বার্ষিকী উদযাপন উপলক্ষ্যে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৯ মে) বিকেল ৪টার দিকে উপজেলা বিএনপি তাদের দলীয় কার্যলয়ে এই সভার আয়োজন করে।
উপজেলা বিএনপির আহবায়ক ও বীর মুক্তিযোদ্ধা লিয়াকত আলীর সভাপতিত্বে ও যুগ্ন আহবায়ক এসএম রহমত এর সঞ্চালনায় বক্তব্য দেন, উপজেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য আফসারুল আলম চন্দন, নুরুল ইসলাম বিএসসি, মাহবুবুল আলম হাদিস, উপজেলা যুবদলের আহবায়ক শওকত আলী ব্যাপারী, যুগ্ন আহবায়ক আলমগীর কবির, আব্দুল হেকিম, উপজেলা ছাত্রদলের আহবায়ক অবায়দুর রহমান মজুমদার প্রমুখ।
উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য মামুনুর রশিদ শান্ত, আব্দুল মতিন মির্জা, ধর্মপাশা সদর ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও আমেরিকা প্রবাসী আব্দুল মোতালিব তালুকদার, উপজেলা যুবদলের যুগ্ন আহবায়ক মোঃ মুশফিকুর রহমান, সদর ইউনিয়ন যুবদলের সভাপতি ওমর ফারুক রুবেল, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক লিয়াকত আলী, যুগ্ন আহবায়ক শফিকুল ইসলাম পুতুল, সাবেক সাধারণ সম্পাদক পিপুল মিয়া, সদর ইউপি সদস্য আব্দুল মন্নাফ, মনতাজ উদ্দিন, সুজাত আহমেদ, ইয়াসিন আহমেদ, শাকির আহমেদ, চট্রগ্রাম বিশ্ববিদ্যালয়ের ছাত্রদল নেতা তানভীর আহমেদ, শাহীন আহমেদ সহ বিএনপি ও সহযোগী অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।