২০২৫ সালের এসএসসি পরীক্ষায় সাফল্যের ধারা অব্যাহত রেখেছে সিলেট সদর উপজেলার খাদিমনগর ইউনিয়নের হাজী শফিকুর রহমান আইডিয়াল একাডেমি।
প্রতিষ্ঠানটি মানবিক বিভাগে থেকে ১৭ জন শিক্ষার্থী এবারের পরীক্ষায় অংশ নিয়ে প্রকাশিত ফলাফলে সকল শিক্ষার্থী সাফল্যের সাথে উত্তীর্ণ হয়।
এর ধারাবাহিকতায় গত বছরেও এ প্রতিষ্ঠান থেকে শিক্ষার্থীরা এসএসসি পরীক্ষায় অংশ নিয়ে ভালো ফলাফল করে। গত বছরের পাসের হার ৯৯% ছিল।
বৃহস্পতিবার (১০ জুলাই) চলতি বছরের এসএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল ঘোষণা করা হয়। এবার এই পরীক্ষায় মোট পাসের হার ৬৮ দশমিক ৪৫ শতাংশ, যা গত ১৫ বছরের মধ্যে সবচেয়ে কম।
২০১৮ থেকে চালু হওয়া প্রতিষ্ঠানটি উভয় ধারার শিক্ষা সমন্বয়ের প্রয়াসে সাফল্যের নজির অক্ষুণ্ন রেখেছে।