সিলেটে জুলাইে গণআন্দোলনে আহতদের চিকিৎসার খোঁজ খবর নিতে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে দেখতে যান, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় অন্যতম সমন্বয়ক ও জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক সারজিস আলম ও সমন্বয়ক আসাদ উল্লাহ গালিব।
সারজিস আলম হাসপাতালে দীর্ঘদিন থেকে ভর্তি অবস্থায় চিকিৎসাধীন আহতদের চিকিৎসার বিষয়ে চিকিৎসকদের সাথে কথা বলেন, আহতদের সাথে কথা বলেন এবং তাদের বিভিন্ন বিষয়ে খোঁজ খবর নেন।
সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের উপ-পরিচালক ডা. সৌমিত্র চক্রবর্তীসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
পরে মেডিকেল কলেজের প্রিন্সিপাল ডা. জিয়াউর রহমান চৌধুরীর সাথে সংক্ষিপ্ত এক বৈঠকে মিলিত হন।
বেলা দেড়টার দিকে মেডিকেল কলেজ হাসপাতালের শিক্ষার্থীদের সাথে মেডিকেল কলেজ কনফারেন্স হল রুমে অনুষ্ঠিত হয়।
এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন,
নাসিম, শিশির, হাফিজ, সারা, আকতার, নাজিম প্রমুখ।