সিলেটের জৈন্তাপুর উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি, উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক এবং জেলা বিএনপির সাবেক সহ-ক্রীড়া সম্পাদক মরহুম ফারুক আহমদ ছিলেন জৈন্তার মাটি ও মানুষের নিবেদিত এক নেতা। 

বৃহত্তর জৈন্তা অঞ্চলে তিনি ছিলেন সুপরিচিত সমাজসেবক ও সালিশ ব্যক্তিত্ব। এলাকার যেকোনো সমস্যায় তিনি সর্বাগ্রে এগিয়ে আসতেন। একজন খাঁটি জৈন্তাপুরী মানুষ হিসেবে তার ব্যাপক পরিচিতি ছিল। বক্তারা বলেন, তার মৃত্যুতে জৈন্তাপুরে যে শূন্যতা সৃষ্টি হয়েছে তা সহজে পূরণ হওয়ার নয়।

বক্তারা মরহুম ফারুক আহমদের রুহের মাগফিরাত কামনা করেন এবং শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।

মঙ্গলবার (১৯ আগস্ট) বিকেল ৩টায় ৫নং ফতেপুর (হরিপুর) ইউনিয়ন বিএনপি ও অঙ্গসহযোগী সংগঠনের আয়োজনে ফতেপুর ইউনিয়ন অফিস প্রাঙ্গণে মরহুম ফারুক আহমদের ৪র্থ মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

আলোচনা সভা ও দোয়া মাহফিলে সভাপতিত্ব করেন ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল হক (মেম্বার) এবং অনুষ্ঠান পরিচালনা করেন ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার ইলিয়াস আহমদ। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন সিলেট জেলা যুবদলের সভাপতি এডভোকেট মোমিনুল ইসলাম মোমিন এবং বিশেষ বক্তা হিসেবে বক্তব্য রাখেন জেলা যুবদলের সাধারণ সম্পাদক মকসুদ আহমদ।

অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন সিলেট জেলা বিএনপির উপদেষ্টা ও সিলেট-৪ আসনের বিএনপির মনোনয়ন প্রত্যাশী হেলাল উদ্দিন আহমেদ।

এছাড়াও বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জৈন্তাপুর উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক আব্দুল মতিন, জেলা যুবদলের সহ-সাধারণ সম্পাদক আবুল হাশেম, সহ-সাংগঠনিক সম্পাদক এডভোকেট নিজাম উদ্দিন, জেলা উলামা দলের সদস্য সচিব এম এম কামাল উদ্দিন, সিলেট মহানগর যুবদলের সাধারণ সম্পাদক জাহিদ হাসান, ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ-সভাপতি আলহাজ্ব আব্দুল হামিন, সহ-সভাপতি ইলিয়াছ আলী সাজু (মেম্বার), জামায়াতে ইসলামি বাংলাদেশ জৈন্তাপুর উপজেলা শাখার সেক্রেটারী আলহাজ্ব রফিক আহমেদ, সিলেট গ্যাসফিল্ড লিমিটেড শ্রমিক দলের সভাপতি বশির উদ্দিন, শ্রমিক দলের প্রচার ও গবেষণা সম্পাদক আলহাজ্ব মো. হেলাল উদ্দিন, সদস্য জামাল উদ্দিনসহ ইউনিয়ন ও উপজেলা যুবদল-ছাত্রদল এবং অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।

এছাড়াও উপস্থিত ছিলেন, জৈন্তাপুর উপজেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক ইমরান আহমদ, ৫নং ফতেপুর ইউনিয়ন ছাত্রদলের সভাপতি সুয়েব আহমদ, সাধারণ সম্পাদক জামাল আহমদ, ৬নং চিকনাগুল ইউনিয়ন ছাত্রদলের সভাপতি আদনান সাব্বির, হযরত শাহজালাল (রহ.) ডিগ্রি কলেজ ছাত্রদলের সাবেক আহ্বায়ক শাহ মোহাম্মদ কিবরিয়া, যুবদল নেতা কবির আহমেদ খান,তোতা মিয়া,কমর উদ্দিন প্রমুখ।

সভা শেষে দারুল উলুম হেমু মাদ্রাসার শিক্ষক হাফিজ মাওলানা সাইফুর রহমানের মোনাজাতের মাধ্যমে মরহুমের আত্মার মাগফিরাত কামনা করা হয় এবং সভার সমাপ্তি ঘোষণা করা হয়।