বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দল জৈন্তাপুর উপজেলা শাখার নবগঠিত কমিটির উদ্যোগে এক আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়েছে। 

বুধবার (২৭ আগস্ট) বিকাল ৫টায় নিজপাট ইউনিয়ন অফিস প্রাঙ্গণ থেকে শুরু হয়ে উপজেলা সদরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে মিছিলটি স্মৃতিস্থম্ভের পাশে পথসভায় পরিণত হয়।

আলোচনা সভায় উপজেলা মুক্তিযোদ্ধা দলের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম সেনাজের সঞ্চালনায় ও সভাপতি হারুনুর রশিদ সরকারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট জেলা বিএনপির মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক শামীম আহমদ হেলালী।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলা বিএনপির ইমতিয়াজ আলী, জৈন্তাপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল হাফিজ, সাংগঠনিক সম্পাদক ইন্তাজ আলী, উপজেলা যুবদলের আহ্বায়ক বাহারুল আলম বাহার, সিনিয়র যুগ্ম আহ্বায়ক সোহেল আহমদ, সিলেট জেলা কৃষক দলের যুগ্ম আহ্বায়ক আলতাফ হোসেন বেলাল, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মাসুক আহমেদ,উপজেলা বিএনপির ছাত্র বিষয়ক সম্পাদক আমিনুল ইসলাম সুহেল, সদস্য দুলাল আহমদ, নিজপাট ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুস শুকুর, সাধারণ সম্পাদক হুমায়ুন কবির খাঁন প্রমুখ।

এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক সাব্বির আহমদ, সেলিম আহমদ, নাজমুল হক ইয়াজুল, নাজিম উদ্দিন, দুলাল আহমদ, মহিউদ্দিন বেলাল, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোহাম্মদ শাহজাহান, যুগ্ম আহ্বায়ক মাসুক আহমেদ ও নাজিম উদ্দিন, মুক্তাদির আল সেলিম, সাহেদ আহমদ,রুবেল আহমদ।

পথসভায় আরও বক্তব্য রাখেন উপজেলা ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক ফরহাদুজ্জামান ফাহাদ, যুগ্ম আহ্বায়ক আব্দুল মতিন, রহমত মারুফ, আলীম উদ্দীন, জৈন্তাপুর তৈয়ব আলী কারিগরি কলেজ ছাত্রদল সভাপতি আলীম উদ্দীন, জৈন্তাপুর তৈয়ব আলী ডিগ্রি কলেজ ছাত্রদল সভাপতি হাসিবুল ইসলাম শান্ত ও সাধারণ সম্পাদক রিফাত হোসেন।

অনুষ্ঠানে বক্তারা নবগঠিত মুক্তিযোদ্ধা দল কমিটির কার্যক্রমকে শক্তিশালী করার প্রত্যয় ব্যক্ত করেন এবং দলের সাংগঠনিক ভিত্তি আরও সুদৃঢ় করতে সকলকে একসাথে কাজ করার আহ্বান জানান।