উচ্চশিক্ষা গ্রহণে শীঘ্রই যুক্তরাজ্য যাচ্ছেন তারা। ইউনিভার্সিটি অফ ওয়েস্ট ইংল্যান্ড যুক্তরাজ্যে এল. এল. বি কোর্সে অধ্যায়ন করবেন ফাহমিদা রহমান রিমি ও আরিফ মাহমুদ সামী নামে ভাই-বোন।
সুনামগঞ্জের দোযারাবাজার উপজেলার লক্ষিপুরই উনিয়নের এরুয়াখাই গ্রামে জন্মগ্রহণ করেন এই ভাই-বোন। তাদের পিতার নাম এম. আতাউর রহমান স্বপন। তিনি এনসিপি সুনামগঞ্জ জেলা শাখা কমিটির যুগ্ম সমন্বয়ক। মাতার নাম শামসুন নাহার শিল্পী। ওই দম্পতির জেষ্ঠ্য পুত্র আরিফ মাহমুদ সামী ও জেষ্ঠ্য কন্যা হলেন ফাহমিদা রহমান রিমি।
অপরদিকে, সন্তানদের এমন সাফল্য অর্জনে গ্রামবাসীদের নিয়ে গত শুক্রবার মধ্যাহ্নভোজের আযোজন করেন এম. আতাউর রহমান স্বপন। মধ্যাহ্নভোজে উপস্থিত অনেকে বলেন, আতাউর রহমান স্বপন ইচ্ছে করলে জমকালো আয়োজনে শহরে এ অনুষ্ঠান করতে পারতেন।
কিন্তু তিনি প্রতিবেশীর মূল্য দিয়েছেন। আমরা তার সন্তানদের সফলতা প্রত্যাশা করি। উচ্চশিক্ষা অর্জন করে তারা আমাদের এলাকা সুনাম বয়ে আনবে একদিন। পাশাপাশি এলাকার উন্নয়নে তাদের অগ্রণী ভূমিকা থাকবে এ আশাবাদী আমরা এলাকাবাসী।