ওসমানীনগরে শারদীয় দূর্গা পূজা উপলক্ষে আইনশৃঙ্খলা ও নিরাপত্তা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। আজ ১৩ সেপ্টেম্বর শনিবার বিকেলে থানার হলরুমে পুলিশ প্রশাসনের উদ্যোগে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

ওসমানীনগর থানার অফিসার ইনচার্জ মোঃ মোনায়েম মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠিতসভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার(সার্কেল) আশরাফুজ্জামান।

আরো রাখেন, পূজাপরিষদের সভাপতি সত্যেন্দ্র কুমার পাল কানু, সাধারণ সম্পাদক শংকর লাল সেন। সভায় পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দ, জনপ্রতিনিধি, সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।

সভায় ওসমানীনগরের দূর্গা পূজা উপলক্ষ্যে পূজা মন্ডপে নিরাপত্তা নিশ্চিত করতে সিসি ক্যামেরা স্থাপন, স্বেচ্ছা সেবক নিয়োগ, নিরবচ্ছিন্ন বিদ্যুৎ ব্যবস্থা নিশ্চিত করণ সহ-নিরাপত্তা জোরদার বিষয়ে আলোচনা করা হয়।