লাখাইয়ে ভয়াল ‘কৃষ্ণপুর গণহত্যা দিবস’ আজ।
১৯৭১ সালের এইদিনে লাখাই উপজেলার হিন্দু অধ্যুষিত কৃষ্ণপুর গ্রামে ১২৭জন নিরীহ মানুষকে ব্রাশফায়ারের মাধ্যমে হত্যা করে পাকিস্তানি হানাদার বাহিনী।

এ ছাড়া ওইদিন পাকিস্তানি হানাদার বাহিনী ও রাজাকারদের হাতে অনেক নারী নির্যাতিত হন।

জানা যায়, ১৯৭১ সালের ১৮ সেপ্টেম্বর ভোর থেকে কিশোরগঞ্জের অষ্টগ্রাম উপজেলার পাকসেনা ক্যাম্প থেকে ১০-১৫ জনের হানাদার বাহিনী ওই গ্রামে আসে। এ সময় তাদের সঙ্গে যোগ দেয় ৪০-৫০ জনের একদল রাজাকার।

হানাদার বাহিনী ১৩১ জন পুরুষকে স্থানীয় কমলাময়ী উচ্চ বিদ্যালয়ের সামনে লাইনে দাঁড় করিয়ে ব্রাশফায়ারের মাধ্যমে হত্যা করে এবং বাড়িঘরে আগুন দেওয়াসহ লুটপাট চালায়।

এ ছাড়াও গ্রামের নারীরাও তাদের হাতে নির্যাতিত হন। কৃষ্ণপুরের নির্মিত স্মৃতিস্তম্ভে প্রতিবছর ১৮ সেপ্টেম্বর গ্রামববাসী ও প্রশাসনের উদ্যোগে বিভিন্ন কর্মসূচি পালন এবং শ্রদ্ধা নিবেদন করা হয়।