পারিবারিক কলহের জেরে সিলেটের গোয়াইনঘাট উপজেলার বিছানাকান্দির বগাইয়া গ্রামে স্ত্রীকে দা দিয়ে কুপিয়ে হত্যা করেছে পাষন্ড স্বামী।

শনিবার (২০ সেপ্টেম্বর) বেলা ২টার দিকে এ ঘটনা ঘটে।

পুলিশ ঘটনার খবর পেয়ে ১ ঘন্টা পরে গিয়ে লাশ উদ্ধার ও স্বামীকে আটক করে।

এ তথ্য নিশ্চিত করেছেন গোয়াইনঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তরিকুল ইসলাম।

তিনি জানান- স্বামীও আহত। তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে আমাদের জিম্মায় রয়েছেন। লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজে পাঠানো হয়েছে।