হবিগঞ্জের বানিয়াচংয়ে সি.আর. (ক্রিমিনাল প্রসিডিউর) ওয়ারেন্টভুক্ত দুই আসামিকে বিশেষ অভিযান চালিয়ে গ্রেপ্তার করেছে থানা পুলিশ।

শনিবার (২০ সেপ্টেম্বর) গভীর রাতে এ অভিযান পরিচালনা করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, শনিবার রাত আনুমানিক আড়াইটার দিকে উপজেলার মন্দরী গ্রামে অভিযান চালিয়ে নিজ নিজ বাড়ি থেকে লাকছু মিয়া ও আজমান মিয়া নামের দুই আসামিকে গ্রেপ্তার করা হয়। তারা দীর্ঘদিন ধরে সি.আর. ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি হিসেবে আত্মগোপনে ছিলেন। অবশেষে গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ তাদেরকে নিজ বাড়ি থেকে আটক করতে সক্ষম হয়।

বানিয়াচং থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মিজানুর রহমান তথ্যটি নিশ্চিত করেন। গ্রেপ্তারের পর আইনগত প্রক্রিয়া সম্পন্ন করে আসামীদের আদালতে সোপর্দ করা হয়েছে।