সিলেটের গোয়াইনঘাট উপজেলার পূর্ব তোয়াকুল ছাত্র পরিষদের নবগঠিত কার্যকরি কমিটির অভিষেক অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।
শনিবার (৯ নভেম্বর) সিলেট মহানগরীর জল্লারপার প্যারালাক্স হোটেলের হল রুমে পূর্ব তোয়াকুল ছাত্র পরিষদের সভাপতি আমিনুল হক আরিফের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক কাওছার পাঠয়ারীর পরিচালনায়নবগঠিত কমিটির অভিষেক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের প্রধান প্রফেসর ড.মোঃ আতী উল্লাহ।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন, সিলেট সরকারি মহিলা কলেজের সমাজকর্ম বিভাগের বিভাগীয় প্রধান মো. জিল্লুর রহমান, বিশ্বনাথ সরকারী কলেজের সহকারী অধ্যাপক ভুগোল ও পরিবেশ বিভাগের মো. গোলাম মোস্তফা, বরইকান্দি ইসলামিয়া ফাজিল মাদ্রাসা সিলেটের উপাধ্যক্ষ
হাফিজ মাওলানা হারুনূর রশীদ, ছাত্র পরিষদের উপদেষ্টা মোহাম্মদ বেলাল, মখলিসুর রহমান রনি, এইচ কে এম আফতার মিয়া, মো. আব্দুর রউফ, মো. আলাউর রহমান, মোহাম্মদ শওকত আলী, মো. সাজ্জাদুর রহমান, হারুনুর রশিদ, মোহাম্মদ জয়নাল আবেদীন, আব্দুল্লাহ আল-মামুন প্রমুখ।
নবগঠিত অভিষেক অনুষ্ঠানকে সফল করায় আমন্ত্রিত অতিথিবৃন্দ, উপদেষ্টাবৃন্দ ও পরিষদের সকল নেতৃবৃন্দের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেছেন নবগঠিত কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক।