লাখাইয়ে ব্যাটারিচালিত অটোরিকশা (টমটম) থেকে ছিটকে পড়ে মোঃ জুনু মিয়া নামে এক বৃদ্ধার মৃত্যু হয়েছে বলে যানা গেছে।

গতকাল বৃহস্পতিবার দুপুরের দিকে উপজেলার হবিগঞ্জ লাখাই আঞ্চলিক সড়কের কালাউক ফায়ার সার্ভিস ভবনের সামনে এঘটনা ঘটে বলে যানা যায়।

স্থানীয় ও পুলিশ সুত্রে যানা যায় ওইদিন দুপুরের দিকে জুনু মিয়া উপজেলার বামৈ থেকে কালাউক আসার পথে উল্লেখিত এলাকায় পৌছলে টমটমে থাকা জুনু মিয়া অসাবধানতা বসত টমটম থেকে ছিটকে রাস্তায় পড়ে যায়। এসময় গুরুতর আহত অবস্থায় তাকে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে তার অবস্থা সংকটাপন্ন হওয়ায় দায়িত্বরত চিকিৎসক দ্রুত হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে রেফার করেন।
আহতের স্বজনরা তাকে নাসির নগর উপজেলায় যাওয়ার পথে মৃত্যুর কুলে ঢলে পড়েন তিনি।

পরে তার মরদেহ বাড়ী নিয়ে আসলে লাখাই থানা পুলিশের উপপরিদর্শক মোঃ নুরুল ইসলাম মোল্লা লাশের সুরতহাল তৈরী করেন।

বিষয়টি নিশ্চিত করে থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ বন্দে আলী বলেন কোন অভিযোগ না থাকায় লাশ পরিবারের সদস্যরা গ্রহন করেছেন।

জুনু মিয়া উপজেলার বামৈ গ্রামের ছিদ্দিক আলীর পুত্র।