সুনামগঞ্জ উচ্চ বালিকা বিদ্যালয়ের শিক্ষার্থী প্রথমা চৌধুরী তার মা আবেদিতা চৌধুরী আঁখি ও গাড়ী চালক সজল ঘোস এর সড়ক দুর্ঘটনায় মৃত্যুর বিচার এবং নিরাপদ সড়কের দাবীতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। সুনামগঞ্জের বহুল প্রচারিত দৈনিক সুনামগঞ্জ পত্রিকার পাঠক সংগঠন ‘সুনামকন্ঠ সাহিত্য পরিষদ’-এর ব্যানারে রবিবার বেলা ১১টায় স্থানীয় ট্রাফিক পয়েন্টে মানববন্ধন চলে।

অবসরপ্রাপ্ত সার্জেন্ট জিয়াউর রহমান এর পরিচালনায় মানববন্ধনে সভাপতিত্ব করেন পরিবেশবীদ, প্রভাষক দুলাল আহমেদ। মানববন্ধনে একাত্মতা পোষণ করে নিহত শিক্ষার্থী প্রথমা চৌধুরীর সহপাঠী ও শিক্ষকবৃন্দ অংশগ্রহণ করেন।

ঘন্টাব্যাপী চলা মানববন্ধনে সর্বশ্রেণীপেশার লোকজনের উপস্থিতি ছিল। বক্তব্য দেন অবসরপ্রাপ্ত অধ্যক্ষ সৈয়দ মহিবুল ইসলাম, কলেজ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি জেলা শাখার সভাপতি শুভঙ্কর তালুকদার, টাঙ্গুয়ার হাওর উন্নয়ন ফোরাম এর সভাপতি সাংবাদিক রাজু আহমেদ রমজান, হাওর বাঁচাও আন্দোলন তাহিরপুর উপজেলা শাখার সভাপতি মোছায়েল আহমদ, সুনামগঞ্জ বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী ইভা আক্তার প্রমুখ।