ওসমানীনগর উপজেলার সাদীপুর ইউনিয়নের শেরপুর টোল প্লাজা এলাকা থেকে ১৮ কেজি গাঁজাসহ এক মাদক ব্যবসায়িকে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-৯।আটকৃত ব্যক্তি হলেন ,হবিগঞ্জ জেলার মাধবপুর থানাধীন বেলঘর (জগদীশপুর) গ্রামের মোঃ আবু তাহেরের পুত্র মোঃ রাসেল মিয়া (৩০)।
জানাযায় , রোববার (২৮ সেপ্টেম্বর ২০২৫ইং ) সকালে র্যাব-৯ সিলেটের একটি দল এসআই মিলন মিয়ার নেতৃত্বে অভিযান চালিয়ে ওই মাদক কারবারিকে আটক করে।অভিযানে রাসেল মিয়ার কাছ থেকে ১৮ কেজি গাঁজা উদ্ধার ও জব্দ করা হয়। পরে তাকে উদ্ধারকৃত মাদকসহ ওসমানীনগর থানায় সোপর্দ করা হয়।
ওসমানীনগর থানা পুলিশ জানায় , এ ঘটনায় সংশ্লিষ্ট আইনে একটি মাদক মামলা রুজু করা হয়েছে।এছাড়াও মাদকবিরোধী চলমান অভিযানের অংশ হিসেবে এ ধরনের অভিযান আরও জোরদার করা হবে।