সাহিত্যে বিশেষ অবদানের জন্য এওয়ার্ড পাচ্ছেন মোছায়েল আহমদ। সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার বড়দল গ্রামের বাসিন্দা তিনি। নিভৃতচারী এই সাহিত্যিক পরিবেশবাদী সংগঠন ‘হাওর বাঁচাও আন্দোলন’ তাহিরপুর উপজেলা শাখার সভাপতি পদে রয়েছেন।
জানা গেছে, আগামীকাল মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) বিকালে সিলেট বিভাগীয় সরকারি গণগ্রন্থাগার হলরুমে আনুষ্ঠানিকভাবে পদক প্রদান করা হবে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সিলেট লিডিং ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মোহাম্মদ তাজ উদ্দিন।
প্রাপ্ত তথ্যে জানা যায়, ইতিহাসবিদ ড. মুমিনুল হক একাডেমির পক্ষ থেকে এবার ২০ জনকে ড. মুমিনুল হক এওয়ার্ড প্রদান করা হবে। ড. মুমিনুল হক একাডেমির সভাপতি আবু সালেহ আহমদ এ প্রতিবেদককে তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।