সামাজিক সংগঠন প্যাসিফিক ক্লাব অব বাংলাদেশ-এর জৈন্তাপুর উপজেলা শাখার অন্তর্গত ৫নং ফতেপুর (হরিপুর) ইউনিয়ন শাখার নবগঠিত ৯১ সদস্যবিশিষ্ট কমিটির অভিষেক ও সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৪ অক্টোবর) বিকেল সাড়ে ৩টায় ফতেপুর ইউনিয়ন প্রাঙ্গণে আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা শাখার সভাপতি তরিকুল ইসলাম এবং সঞ্চালনা করেন সাংগঠনিক সম্পাদক সাহিদ আলী।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট শিশু ও নারী নির্যাতন ট্রাইবুনাল আদালতের এডিশনাল পিপি অ্যাডভোকেট নুর আহমেদ।
প্রধান বক্তা ছিলেন প্যাসিফিক ক্লাব অব বাংলাদেশ কেন্দ্রীয় শাখার সভাপতি হারুনুর রশিদ হারুন।
বিশেষ বক্তা ছিলেন কেন্দ্রীয় শাখার সিনিয়র সহ-সভাপতি ও সিলেট জেলা শাখার সভাপতি ফারুক আহমেদ।
এছাড়াও বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় শাখার সহ-সাংগঠনিক সম্পাদক শামীম আহমেদ, অর্থ সম্পাদক মামুনুর রশীদ, জেলা শাখার সহ-সভাপতি ও ফতেপুর ইউপি সদস্য ইলিয়াস আলী সাজু, সাধারণ সম্পাদক নাহিদ আহমেদ শিপন, সাংগঠনিক সম্পাদক বদরুল আলম শাকিল, যুগ্ম সম্পাদক নাদিম আহমেদ, প্রচার সম্পাদক তারেক আহমেদ, মহানগর শাখার সাধারণ সম্পাদক সমছুল ইসলাম, উপজেলা শাখার সিনিয়র সহ-সভাপতি ফখরুল মাস্টার, সহ-সভাপতি আশিক উদ্দিন ও আজাদুর রহমান, অর্থ সম্পাদক বিলাল আহমেদ, সহ-সাংগঠনিক সম্পাদক কাশিম আলী ও নাসির উদ্দীন প্রমুখ।
অনুষ্ঠানে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দসহ স্থানীয় জনপ্রতিনিধি, ব্যবসায়ী ও বিভিন্ন ইউনিয়ন শাখার নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
বক্তারা বলেন, সামাজিক ও মানবিক কার্যক্রমে প্যাসিফিক ক্লাব অব বাংলাদেশ একটি ঐতিহ্যবাহী ও সুশৃঙ্খল সংগঠন। ক্লাবের মেধাবৃত্তি কর্মসূচি, সিলেটকে পর্যটন নগরী ঘোষণার দাবি এবং দুর্যোগকালীন মানবিক উদ্যোগ ব্যাপক প্রশংসনীয়।
তারা নবগঠিত ৯১ সদস্যবিশিষ্ট ফতেপুর ইউনিয়ন শাখার কমিটিকে অভিনন্দন জানিয়ে দেশের আর্থ-সামাজিক উন্নয়ন ও মানবকল্যাণে সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানান।
অনুষ্ঠানের সমাপ্তিতে অতিথিবৃন্দ ফুল দিয়ে নবগঠিত কমিটির সদস্যদের বরণ করে সংবর্ধনা প্রদান করেন।