নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী অপূর্ব পাল কর্তৃক মহাগ্রন্থ আল-কোরআন অবমাননার প্রতিবাদে এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে জৈন্তা স্টুডেন্ট’স ইউনিফাইড সোসাইটির উদ্যোগে এক বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

মিছিল শেষে সংক্ষিপ্ত আলোচনা সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি তারেকুর রহমান ইলিয়াস। এতে আরও বক্তব্য রাখেন আব্দুস সালাম, ইসলামি আন্দোলন বাংলাদেশ।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংগঠনের সিনিয়র সহ-সভাপতি জামিল বিন মোজাফফর, সাধারণ সম্পাদক আল-হেলাল, সাংগঠনিক সম্পাদক আব্দুল ওয়াদুদ সাফি, অর্থ সম্পাদক রাইহান পারভেজ, প্রচার সম্পাদক আসাদুজ্জামান এবং সহ-প্রচার সম্পাদক আসাদ।

এছাড়াও সদস্য হিসেবে উপস্থিত ছিলেন মোবারক হোসেন, কামিল, মাহবুবসহ আরও অনেকে।

বক্তারা বলেন, পবিত্র আল-কোরআন বিশ্বের কোটি কোটি মুসলিমের প্রাণের স্পন্দন। এর অবমাননা কোনোভাবেই মুসলিম সমাজ মেনে নেবে না। তারা অবিলম্বে অভিযুক্ত অপূর্ব পালের গ্রেফতার ও কঠোর দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

বিক্ষোভ মিছিলে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী এবং সাধারণ মুসল্লিরাও অংশগ্রহণ করেন।