বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতীদল জৈন্তাপুর উপজেলা শাখার উদ্যোগে কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১৬ অক্টোবর) বিকাল ৩ টায় উপজেলার ইরা দেবি বাড়ীতে কর্মী সভা অনুষ্ঠিত হয়।

সিলেট জেলা তাঁতীদলের সদস্য সচিব আলতাফ হোসেন বিলালের সঞ্চালনায় সভায় সভাপতি আব্দুল মালেকের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি আব্দুর রশিদ, প্রধান বক্তা ছিলেন সাধারণ সম্পাদক আব্দুল হাফিজ।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ইন্তাজ আলী।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন সিলেট জেলা বিএনপির সদস্য ও যুবদলের আহবায়ক বাহারুল আলম বাহার, জেলা তাঁতী দলের যুগ্ম আহবায়ক মো. হানিফ, মো. কামরুল হাসান, রফিক আহমদ, মো. জিয়াউর রহমান নেওয়াজ, মঞ্জুর আহমদ, জামাল আহমদ, বেলাল আহমদ, ইসলাম আলী, মহানগর তাঁতী দলের নেতা কয়েছ আহমদ ও জসিম উদ্দিন।

এছাড়াও বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সহ-সভাপতি আব্দুস শুকুর, নিজপাট ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুস শুকুর (মেম্বার), ২নং জৈন্তাপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক জালাল উদ্দিন (মেম্বার), উপজেলা বিএনপি নেতা মাসুক আহমদ, সিলেট মহানগর কৃষক দলের যুগ্ম সম্পাদক মোশারফ হোসেন, জেলা ছাত্রদলের যুগ্ম সম্পাদক ইমরান আহমদ।

এসময় আরও বক্তব্য রাখেন, জৈন্তাপুর উপজেলা যুবদলের সদস্য সচিব সোহেল আহমদ, উপজেলা মুক্তিযোদ্ধা দলের সভাপতি হারুনুর রশিদ সরকার, কৃষক দলের সদস্য সচিব আল মামুন, মিছবাহুল আম্বিয়া, আজমল হোসেন, সাব্বির আহমদ, মো. জাকারিয়া, নাজমুল হক ইয়াজুল, ময়নুল ইসলাম, আলমাছ আহমদ, এমদাদ, রুবেল, আলাউদ্দিন, আব্দুর রহমান, রায়হান, নাজিম উদ্দিন, নাছির উদ্দিন রাজ, মুক্তাদির আল সেলিম, কয়েছ আহমদ, শাহেদ আহমদ, নোমান আহমদ, মুন্না, বদরুল ইসলাম, আল-আমিন, এনামুর রহমান, মামুনুর রশিদ, বুরহান উদ্দিন, হারুন, মিছবাহ, মারুফ, সোহেল আহমদ, লেচু মিয়া, শংকর, ইসলাম উদ্দিন, আতিক, আরিফ, মঞ্জুর, মাসুম, ফাহিম, লখাই, সাহাব উদ্দিন, শামীম প্রমুখ।

সভায় নেতৃবৃন্দ বলেন, গণতন্ত্র পুনরুদ্ধার ও তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে বিএনপির চলমান আন্দোলনকে আরও বেগবান করতে সকল স্তরের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হতে হবে। তারা জনগণের অধিকার আদায়ে রাজপথে সক্রিয় থাকার প্রত্যয় ব্যক্ত করেন।