হেক্সাস এডুকেশন বৃটিশ কাউন্সিলের অফিসিয়াল কম্পিউটার ডেলিভার্ড টেস্ট সেন্টার (ইউকেভিআই) হিসেবে স্বীকৃতি এবং গোয়ালাবাজার শাখার ৫ম বর্ষে পদার্পন উপলক্ষ্যে ওসমানীনগরে আলোচনা সভা পুরস্কার বিতরণ সম্পন্ন হয়েছে।

গতকাল রবিবার সকাল সাড়ে ১০টার দিকে প্রতিষ্ঠানের গোয়ালাবাজার শাখায় আলোচনা সভা, কেক কাটা শেষে এ পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়।

সভায় বক্তরা জানান, এখন থেকে হেক্সাসের ভেনু বৃটিশ কাউন্সিলের অফিসিয়াল কম্পিউটার ডেলিভার্ড সেন্টার হিসেবে ইউকেভিআই এবং স্ট্যান্ডার্ড আইইএলটিএস উভয় পরীক্ষাই কম্পিউটার ডেলিভার্ড ফরম্যাটে আয়োজন করা হবে। অনুষ্ঠান শেষে প্রতিযোগীতায় অংশ নেয়া বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন বৃটিশ কাউন্সিল কর্মকর্তাগণ।

প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক আব্দুল কাদির সুমন এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন, বৃটিশ কাউন্সিল বাংলাদেশ এর ব্যবসা উন্নয়ন বিষয়ক পরিচালক তাহনী ইয়াসমীন। বিশেষ অতিথি ছিলেন, বৃটিশ কাউন্সিল বাংলাদেশ হিসারক্ষক মো. বদরুদোজ্জা, হিসাব ব্যবস্থাপক সৈয়দা শিবলী শেহরীন, সিলেট বিভাগের ব্যবস্থাপক মেহেদী হাসান, কর্মকর্তা তানজিম তান্নী, ওসমানীনগর উপজেলা সাংবাদিক ইউনিয়নের সভাপতি মো. মুহিব হাসান, টেমস টাওয়ার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক প্রকৌশলী আকবর হোসেন।

উপস্থিত ছিলেন,হেক্সাস গোয়ালাবাজার শাখা ব্যবস্থাপক আইনুল হক, শিক্ষক রায়হান আহমদ, জুয়েল আহমদ, জামিল আহমদ, রাজিব সূত্র ধর, বিলাল আহমদ, জুবায়ের আহমদ, আলী হোসেন, আব্দুল্লাহ, সাফওয়ান আহমদ, জান্নাতুল ফেরদাউস, নাদিয়া খান, কলসুম আক্তার, সেলিনা আক্তার, রিয়া দেব, স্বর্ণা খান, মুন্নি আক্তার, সাদিয়া আক্তার, ফৌজিয়া আক্তার প্রমূখ।