লাখাই উপজেলার গুনিপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের নতুন ভবনের নির্মাণ কাজের অগ্রগতি পরিদর্শন করেছেন লাখাই উপজেলা নির্বাহী কর্মকর্তা অনুপম দাশ অনুপ।

২২ অক্টোবর রোজ বুধবার গুনিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নতুন ভবনের নির্মাণ কাজের অগ্রগতি পরিদর্শন করেন তিনি।

পরিদর্শন কালে উপস্থিত ছিলেন উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোঃ জামাল উদ্দিন।

পরে গুনিপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের মানোন্নয়নে শিক্ষকদের সার্বিক দিকনির্দেশনা প্রদান করেন এবং বিদ্যালয়ের সার্বিক পরিস্থিতি নিয়ে সন্তুষ্টি প্রকাশ করেন তিনি।

এর আগে উপজেলা নির্বাহী কর্মকর্তা অনুপম দাশ অনুপ ও উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোঃ জামাল উদ্দিন কে ফুলের তোরা দিয়ে বরণ করেন গুনিপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী ও শিক্ষক শিক্ষিকা বৃন্দ।