সিলেটের জৈন্তাপুর উপজেলায় নবাগত সহকারী কমিশনার (ভূমি) (এসিল্যান্ড) হিসেবে পলি রানী দেব যোগদান করেছেন।

রবিবার  (২ নভেম্বর  ) উপজেলা সহকারী কমিশনার ভূমি হিসেবে যোগদান করেন তিনি। এ কর্মকর্তা পূর্বে সিলেট জেলা প্রশাসনের সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট হিসেবে কর্মরত ছিলেন।

এ ব্যাপারে সহকারী কমিশনার (ভূমি) পলি রানী দেব বলেন , সরকারি নিয়ম ও ধারাবাহিকতা অব্যাহত রেখে (ভূমি )অফিসকে দুর্নীতিমুক্ত, জবাবদিহিতামূলক ও সহজীকরণ সেবা নিশ্চিত করতে কাজ করে যাবেন। সাংবাদিক সহ সর্বস্তরের মানুষের কাছে সহযোগিতা কামনা করেছেন তিনি।