বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দল, ২নং জৈন্তাপুর ইউনিয়ন শাখা, জৈন্তাপুর উপজেলা, সিলেটের ৮১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়েছে।
নবগঠিত এই কমিটিতে দেলওয়ার হোসেন (দিলু) সভাপতি এবং আমিনুল ইসলাম (আমিন) সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন।
কমিটির অনুমোদন দিয়েছেন জৈন্তাপুর উপজেলা মুক্তিযোদ্ধা দলের আহ্বায়ক হারুনুর রশিদ সরকার ও সদস্য সচিব মোঃ রফিকুল ইসলাম (সেনাজ)।
ঘোষিত কমিটির অন্যান্য গুরুত্বপূর্ণ পদে রয়েছেন,
আব্দুস সামাদ (সিনিয়র সহ-সভাপতি),
আব্দুল মালিক, মুহিবুর রহমান, রফিক মিয়া, এখলাসুর রহমান, জামাল উদ্দিন, নূর উদ্দিন, ইসমাইল মিয়া, আব্দুস শুকুর, সেলিম আহমদ, মানিক মিয়া, মুজিবুর রহমান, বিলাল আহমদ ও আব্দুস শুক্কর-১ সহ-সভাপতি।
জসিম উদ্দিন (সিনিয়র যুগ্ম সম্পাদক), বুরহান উদ্দিন, আব্দুল্লাহ, আবু তাহের, ইমরান আহমদ, আব্দুল মালেক, রফিকুল ইসলাম, রুবেল আহমেদ, বিলাল আহমদ ও সেলিম আহমদ যুগ্ম সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন।
সুমন মিয়া সাংগঠনিক সম্পাদক এবং ওলিউর রহমান, রায়হান আহমদ, এবাদুর রহমান, রফিক মিয়া ও ফয়েজ আহমদ সহ-সাংগঠনিক সম্পাদক হিসেবে মনোনীত হয়েছেন।
তথ্য, প্রচার, ক্রীড়া, সমাজকল্যাণ, প্রবাসী, ধর্ম, শ্রম, বিজ্ঞান ও মুক্তিযোদ্ধা বিষয়ক বিভিন্ন সম্পাদকীয় পদেও অভিজ্ঞ নেতৃবৃন্দকে অন্তর্ভুক্ত করা হয়েছে।
কমিটিতে মোট ৮১ জন সদস্য রয়েছেন, যাদের মধ্যে ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ড থেকে প্রতিনিধি মনোনয়ন দেওয়া হয়েছে।
নবগঠিত কমিটির সভাপতি দেলওয়ার হোসেন (দিলু) ও সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম (আমিন) এক যৌথ বিবৃতিতে বলেন, মুক্তিযোদ্ধা দল জাতির গর্ব, আর শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শই আমাদের অনুপ্রেরণা। এই কমিটি দেশপ্রেম ও সংগঠনের ঐক্যকে ভিত্তি করে জৈন্তাপুরে মুক্তিযোদ্ধা দলের কর্মকাণ্ড আরও বেগবান করবে।
স্থানীয় নেতৃবৃন্দ আশা প্রকাশ করেছেন, নতুন নেতৃত্বের মাধ্যমে মুক্তিযোদ্ধা দলের সাংগঠনিক কার্যক্রম ইউনিয়ন পর্যায়ে আরও সুদৃঢ় হবে।