বানিয়াচং থানা পুলিশের বিশেষ অভিযানে ওয়ারেন্টভুক্ত এক আসামিসহ মোট চারজন তালিকা ভুক্ত আসামীকে গ্রেফতার করেছে পুলিশ।
শুক্রবার (১৪ নভেম্বর) গভীর রাতে থানা এলাকার বিভিন্ন স্থানে এসব অভিযান পরিচালনা করা হয়।

গ্রেফতারকৃত আসামিরা হলেন- উপজেলা সদরের নন্দিপাড়া গ্রামের দেলোয়ার হোসেনের পুত্র সিআর-২৫৬/২৫ (বানি) মামলার ওয়ারেন্টভুক্ত আসামি সাইফুল হাসান মুন্না (২৫), গুনই গ্রামের মৃত আ. শহিদ মিয়ার পুত্র নিয়মিত মামলার আসামি মোফাজ্জল হোসেন (২৮), একই এলাকার ফারুক মিয়ার পুত্র  শাহিনুর মিয়া (৩২), তাজপুর গ্রামের মৃত আ. নুর মিয়া তালুকদারের পুত্র মোঃ আব্দুল ওদুদ মিয়া তালুকদার (৩৭)।
বানিয়াচং থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) আব্দুর রহিম গ্রেফতারের সত্যতা নিশ্চিত করেন। গ্রেফতারকৃত চারজন আসামিকে আইনানুগ প্রক্রিয়া শেষে বিজ্ঞ আদালতে
সোপর্দ করা হয়েছে।