সুনামগঞ্জ-১ আসনে বিএনপি মনোনীত প্রার্থী ও সুনামগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আনিসুল হকের পক্ষে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষ প্রতীককে বিজয়ী করার লক্ষ্যে সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার সদর বাজারে উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের অংশ গ্রহণে বৃহস্পতিবার (২৭নভেম্বর) বেলা ১২টা বেজে ৫৫মিনিটে দলীয় কার্যালয় প্রাঙ্গণ থেকে এক ঐক্যের**মিছিল বের হয়। মিছিলটি উপজেলা সদর বাজারের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়। এর আগে ওইদিন সকাল ১১টার দিকে উপজেলা বিএনপির দলীয় কার্যালযে উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির উদ্যোগে বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের অংশগ্রহণে এক নির্বাচনী মতবিনিময়* সভা অনুষ্ঠিত হয়েছে। সভার শুরুতেই বহিস্কারাদেশ প্রত্যাহার* হওয়া উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম চৌধুরী কামালকে ফুল দিয়ে বরণ করা হয়।
উপজেলা বিএনপির আহ্বায়ক লিয়াকত আলীর সভাপতিত্বে মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন, সুনামগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আব্দুল মোতালিব খান। উপজেলা বিএনপির ১নম্বর যুগ্ম আহ্বায়ক আব্দুল হক ও ২নং যুগ্ম আহ্বায়ক এস এম রহমতের যৌথ সঞ্চালনে সভায় অন্যদের বক্তব্য দেন, উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য* মামুনুর রশীদ শান্ত, মাহবুব আলম হাদিছ মিয়া, সুখাইড় রাজাপুর উত্তর ইউনিয়ন বিএনপির সভাপতি বশীর আহমেদ, সুখাইড় রাজাপুর দক্ষিণ ইউনিযন বিএনপির সভাপতি সালাহ উদ্দিন মাহতাব, সেলবরষ ইউনিয়ন বিএনপির আহ্বায়ক মোহাম্মদ আলী, জয়শ্রী ইউনিয়ন বিএনপির আহ্বায়ক তরিকুল ইসলাম শান্ত, পাইকুরাটি ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বাযক হারুন অর রশিদ সরকার, ধর্মপাশা সদর ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক আব্দুল মন্নাফ, উপজেলা যুবদলের আহ্বায়ক শওকত আলী বেপারী, যুগ্ম আহ্বায়ক চন্দন খান, ইকবাল হোসেন, মেহেদী হাসান উজ্জ্বল, উপজেলা কৃষক দলের সভাপতি ফারুক আহমেদ, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব তোফাজ্জল হোসেন সোহাগ, উপজেলা মৎস্যজীবি দলের সভাপতি মিশর আহমেদ, উপজেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক এম হাবিবুল্লাহ প্রমুখ।
ধর্মপাশা উপজেলা বিএনপির আহবায়ক কমিটির ৫ নম্বর যুগ্ম আহবায়ক জুলফিকার আলী ভূট্রো বলেন, আমরা উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের সকল নেতাকর্মীরা** ঐক্যবদ্ধ হয়ে সুনামগঞ্জ-১ আসনে বিএনপি মনোনীত প্রার্থী আনিসুল হকের পক্ষে ধানের শীষ প্রতীকে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কাজ করব বলের আমরা সমস্ত দ্বিধা দ্বন্দ ভুলে গিয়ে ঐক্যবদ্ধভাবে মিছিল করেছি।