সিলেটের জৈন্তাপুর উপজেলার ৫ নং ফতেহপুর ইউনিয়নের ২ নং ওয়ার্ডের হেমু ভাটপাড়া যুবসমাজের উদ্যোগে আয়োজিত দ্বৈত্য ব্যাডমিন্টন টুর্নামেন্ট ২০২৫ এর উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৭ নভেম্বর) সন্ধ্যা ৭টায় স্থানীয় ক্রীড়াঙ্গনে অনুষ্ঠিত এ আয়োজনে ছিল উৎসবমুখর পরিবেশ।
সুলতান আহমদের সঞ্চালনায় ক্রীড়াবিদ আলী হায়দারের সভাপতিত্বে উদ্বোধনী আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউপি সদস্য রুবেল আহমদ।
প্রধান বক্তা ছিলেন বাংলাদেশ ছাত্র শিবির মহানগর শাখার অফিস সম্পাদক মাসুদ রানা।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন—
প্যাসিফিক ক্লাব অব বাংলাদেশ জেলা শাখার সভাপতি ফারুক আহমেদ, উপজেলা সভাপতি তরিকুল ইসলাম, ইয়ানবু শাখার সাবেক জাতীয়তাবাদী প্রবাসী কল্যাণ বিষয়ক সম্পাদক ফখরুল ইসলাম, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল উপজেলা শাখার সদস্য সচিব এম শাহীন আলম, ছাত্র শিবিরের সাবেক ইউপি সভাপতি মনির উদ্দিন, বিশিষ্ট শিক্ষানুরাগী জয়নাল আবেদিন ও আলী আমজদ, প্রবাসী শাহাব উদ্দিন, প্রাক্তন খেলোয়াড় জাকারিয়া লাদেন, আব্বাস উদ্দিন, কামরুল ইসলাম লিটন, রায়হান, ইয়াহিয়া, মাহফুজ, সেলিম, উপজেলা যুবদল নেতা শামীম আহমদসহ হেমু ভাটপাড়া যুবসমাজের আয়োজক কমিটির সকল পর্যায়ের নেতা-কর্মীবৃন্দ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা বলেন, ক্রীড়া চর্চা যুবসমাজকে মাদক ও অসামাজিক কর্মকাণ্ড থেকে দূরে রাখে। নিয়মিত খেলাধুলার মাধ্যমে তরুণ প্রজন্মকে সুস্থ রাখার পাশাপাশি সমাজে অনুকরণীয় পরিবেশ সৃষ্টি হয়। যুবসমাজের এই উদ্যোগ ভবিষ্যতে আরও বড় আয়োজনের পথ দেখাবে বলেও তারা আশাবাদ ব্যক্ত করেন।
অনুষ্ঠান প্রথম পর্যায় আনুষ্ঠানিকভাবে টুর্নামেন্টের প্রথম খেলা অনুষ্ঠিত হয়।