বিএনপির ৩১ দফা রাষ্ট্র কাঠামো বাস্তবায়নে লিফলেট বিতরণ ও নির্বাচনী পথসভায় প্রধান অতিথি ছিলেন সুনামগঞ্জ-১ আসনে বিএনপি মনোনীত প্রার্থী আনিসুল হক। শুক্রবার বিকালে তাহিরপুর উপজেলার বাদাঘাট বাজারে পথসভা আয়োজন করে স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠন। পথসভা একপর্যায়ে জনসমুদ্রে রুপ নেয়। এসময় ‘লাগা রে লাগা ধান লাগা’ মিছিলে মুখরিত হয়ে ওঠে।
হাজার হাজার জনতার উদ্দেশে প্রধান অতিথির বক্তব্যে আনিসুল হক বলেন, আমাদের আপসহীন নেত্রী আমার মা বেগম খালেদা জিয়া ও তারুণ্যের অহংকার তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়ন করতে হলে প্রতিটি ঘরে ঘরে যেতে হবে আমাদের। ইনশাআল্লাহ আপনারা যদি ঐক্যবদ্ধ থাকেন তাহলে সুনামগঞ্জ-১ আসন, সিলেট বিভাগের ১৯ আসনসহ দেশের সর্বত্র বিজয়ী হয়ে আমরা তারেক রহমানের নেতৃত্বে রাষ্ট্র গঠন করব। তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিন ১০ কোটি মানুষ বিমান বন্দরে অভ্যর্থনা জানাবে ইনশাআল্লাহ। প্রতিশ্রুতি ব্যক্ত করে আনিসুল হক আরও বলেন, তারেক রহমান আগামীর রাষ্ট্র নায়ক হলে সুনামগঞ্জ-১ আসনকে মডেল আসন হিসেবে গড়ে তুলবো।
বাদাঘাট ও উত্তর বড়দল ইউনিয়ন বিএনপি আয়োজিত পথসভা পরিচালক করেন বড়দল উত্তর ইউনিয়ন সভাপতি শফিকুল ইসলাম। বক্তব্য দেন জেলা বিএনপির সাবেক সহসভাপতি আবুল কালাম, তাহিরপুর উপজেলা বিএনপির আহ্বায়ক বাদল মিয়া, যুগ্ম আহ্বায়ক রাকাব উদ্দিন, বিএনপি নেতা আব্দুস সামাদ মুন্সি, শ্রীপুর উত্তর ইউনিয়ন ছাত্রদল সাধারণ সম্পাদক জুয়েল আহমদ প্রমুখ