বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার বীরনগর মাঠে  খতমে কোরআন, দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকালে এ মাহফিল অনুষ্ঠিত হয়। মাহফিলে মোনাজাত পরিচালনা করেন হাফেজ মাও হুমায়ুন কবির।

এসময় ৬০ জন হাফেজ পবিত্র কোরআন খতম শেষে বেগম খালেদা জিয়ার সুস্থতার জন্য মোনাজাত করেন।  মাহফিল আয়োজন করেন সুনামগঞ্জ-১ আসনে বিএনপি মনোনীত প্রার্থী কৃষক দলের কেন্দ্রীয় সহ-সাধারণ সম্পাদক আনিসুল হক।

তিনি বলেন, গোটা জাতি আজ আপোষহীন নেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা করে দোয়া করছে৷ নেত্রীকে নিয়ে সারাদেশের মানুষ রয়েছেন উদ্বেগ- উৎকণ্ঠায়। মহান আল্লাহর কাছে দোয়া করি তিনি যেন সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরে এসে দেশ ও জাতিকে পথনির্দেশনা দেন।

দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন, তাহিরপুর উপজেলা বিএনপির সাবেক সভাপতি নুরুল ইসলাম, বর্তমান কমিটির  আহ্বায়ক বাদল মিয়া, যুগ্ম আহ্বায়ক রাখাব উদ্দিনসহ নেতৃবৃন্দ।
##