“দুর্নীতির বিরুদ্ধে তারুণ্যের একতা : গড়বে আগামীর শুদ্ধতা” প্রতিপাদ্যকে সামনে রেখে আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস-২০২৫ পালিত হয়েছে সিলেটের ওসমানীনগরে। ওসমানীনগর উপজেলা প্রশাসন ও উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির যৌথ আয়োজনে গতকাল মঙ্গলবার মানববন্ধন ও আলোচনা সভার আয়োজন করা হয়। বেলা ১১ টায় উপজেলা পরিষদ কার্যালয়ের সামনে অনুষ্ঠিত মানববন্ধনে বিভিন্ন শ্রেণিপেশার মানুষ অংশ নেন। এরপর উপজেলা প্রশাসন হলে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি অধ্যক্ষ মো: ছুরাব আলী।

উপজেলা দ্রপ্রকের সদস্য সাংবাদিক আনোয়ার হোসেন আনার উপস্থাপনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মুনমুন নাহার আশা, বিশেষ অতিথি ছিলেন, উপজেলা সহকারী কমিশনার অভিজিৎ সুত্রধর, বক্তব্য রাখেন, দুপ্রকের সহ সভাপতি রেজওয়াদুর রহমান চৌধুরী শাহীন, প্রনয় কুমার পাল, সুব্রত রঞ্জন হাজরা, সমাজ সেবক আনহার আহমদ, ওসমানীনগর উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কবির আহমদ, সাংবাদিক মুহিব হাসান, ইব্রাহীম, উপস্থিত ছিলেন, সাংবাদিক জুবেল আহমদ সেকেল, কাজী আবুল কালাম আজাদ, সাইফুর এম রেফুলসহ প্রশাসনের কর্মকর্তাবৃন্দ প্রমূখ।