লাখাইয়ে আন্তর্জাতিক নারী নির্যাতন পক্ষ (২৫ নভেম্বর -১০ডিসেম্বর) ও বেগম রোকেয়া দিবস উদযাপন উপলক্ষে বর্নাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (৯ ডিসেম্বর) দুপুর ১২ ঘটিকায় উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক দপ্তরের আয়োজিত আলোচনা সভা মহিলা বিষয়ক কর্মকর্তা এটিএম মুহিতুল ইসলাম এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা( ইউএনও) সৈয়দ মুরাদ ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাক্তার সাইফুল আজম।
“আমিই রোকেয়া “এ প্রতিপাদ্যকে সামনে থেকে আলোচনায় অংশ নেন উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এর সম্প্রসারন কর্মকর্তা ফারিয়া আলম, বীরমুক্তিযোদ্ধা কেশব চন্দ্র রায়, লাখাই প্রেসক্লাব সাধারণ সম্পাদক মোহাম্মদ বাহার উদ্দিন, বিআরডিবি এর চেয়ারম্যান আল আমিন ইসলাম, রিপোর্টার্স ইউনিটির সভাপতি এমএ ওয়াহেদ, অদম্য নারী কাকলী রানী দেব,ফারজানা ইয়াসমিন রুচি, রোজিনা আক্তার সহ অনেকে।
আলোচনা শেষে ৩ অদম্য নারীকে নিজ নিজ ক্ষেত্রে অসামান্য অবদান রাখায় তাদের হাতে পুরুষ্কার তুলে দেন অতিথি বৃন্দ।
সভায় আলোচনায় অংশ নিয়ে বক্তাগন বলেন বেগম রোকেয়া ছিলেন নারী জাগরণের অগ্র পথিক ও আলোর দিশারি। নারী শিক্ষায় অনন্য ভূমিকা পালন করা বেগম রোকেয়া শুধু নারীদের স্বপ্ন দেখাননি। তা বাস্তবায়নে শত প্রতিকূলতা ডিঙিয়েও নারীদের শিক্ষা বিস্তারে গড়ে তুলেন শাখাওয়াত মেমোরিয়াল স্কুল।
তাঁরা আরোও বলেন নারীর উন্নয়ন ও অগ্রযাত্রায় নারীরাই প্রধান অন্তরায়। নারীরা বৈষম্যের শিকার হয়ে থাকে তাঁর পরিবার থেকে।